এক্সপ্লোর

ঝাড়খণ্ডে গণপিটুনিতে হত্যা: স্থানীয় বিজেপি নেতা সহ দুজনকে গ্রেফতার করল পুলিশ

রাঁচি:  রামগড়ে ব্যবসায়ী আলিমুদ্দিন আনসারিকে পিটিয়ে মারার ঘটনায় এক স্থানীয় বিজেপি নেতা সহ ২ জনকে গ্রেফতার করল ঝাড়খণ্ড পুলিশ। শনিবার রামগড়ের বিজেপি মিডিয়া সেলের নিত্যানন্দ মাহাতো এবং ছোটু রানাকে গ্রেফতার করা হয়। এই গণপিটুনির ঘটনার ভিডিওতে ছোটু রানাকে নিহতকে মারধর করতে দেখা গিয়েছে। ছোটু রানা গোরক্ষা সমিতির সদস্য বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ধৃত বিজেপি নেতা নিত্যানন্দ দাবি করেছেন যে, প্রশাসন পৌঁছনোর পর কী ঘটেছে তা জানতে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন।  মিডিয়া সেলে নিত্যানন্দের সহকর্মী বরুণ সিংহও দাবি করেছেন, নিত্যানন্দ গণপিটুনির ঘটনার পর ঘটনাস্থলে গিয়েছিলেন। বরুণ বলেছেন, যেখানে গণপিটুনির ঘটনা ঘটেছিল, সেই বাজার টাঁড় এলাকাতেই নিত্যানন্দর বাড়ি। ভিডিওতেও নিত্যানন্দকে ডিএসপি-র পিছনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। পুলিশ আধিকারিকরা পৌঁছনোর পর নিত্যানন্দ সেখানে যান। বরুণ বলেছেন, এরপরও নিত্যানন্দকে তড়িঘড়ি গ্রেফতার করেছে পুলিশ। দুই ব্যক্তি গ্রেফতারের পর বিজেপির জেলা সভাপতি শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে গণপিটুনির ঘটনার নিন্দা করেন। একইসঙ্গে নিরীহদের হেনস্থা না করার জন্য প্রশাসনের কাছে আর্জি জানান। উল্লেখ্য, গত শুক্রবার গোমাংস নিয়ে যাওয়ার সন্দেহে আনসারির গাড়ি আটকায় দুষ্কৃতীরা। এরপর প্রায় ১০ জন মিলে আনসারিকে বেধড়ক মারধর করে। আনসারির মৃত্যু হয়। এই ঘটনার পর পুলিশ সন্তোষ সিংহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget