এক্সপ্লোর

কেন্দ্রের ৪০,০০০ কোটি টাকা বাঁচাতে ৮০ ঘণ্টার জন্য মুখ্যমন্ত্রী হন ফড়ণবীশ, দাবি বিজেপি সাংসদের

ওই টাকার ওপর নাকি শিবসেনা-কংগ্রেস-এনসিপির কুদৃষ্টি ছিল, তাই দ্রুত সরকার গঠন করে তা ঠিক জায়গায় পৌঁছে দেয় ফড়ণবীশ নেতৃত্বাধীন সরকার।

মুম্বই: ৮০ ঘণ্টার জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়ণবীশ, তারপর সুপ্রিম কোর্ট দ্রুত আস্থা ভোটের নির্দেশ দিলে ইস্তফা। প্রথমে উপ মুখ্যমন্ত্রী পদ ছেড়ে অজিত পওয়ার ফিরে যান কাকা শরদ পওয়ারের ছত্রছায়ায়, তার কয়েক ঘণ্টার মধ্যে ফড়ণবীশ জানিয়ে দেন, তিনিও ইস্তফা দিচ্ছেন। আর ৮০ ঘণ্টার এই কুর্সি দখল নিয়েই এক বিজেপি সাংসদ চাঞ্চল্যকর দাবি করেছেন। এই সাংসদ অনন্ত হেগড়ে, বিজেপির পরিচিত ও বিতর্কিত মুখ। এঁর দাবি, কেন্দ্রের ৪০,০০০ কোটি টাকা বাঁচানোর জন্য ফড়ণবীশ তিনদিনের জন্য মুখ্যমন্ত্রী হন। ওই টাকার ওপর নাকি শিবসেনা-কংগ্রেস-এনসিপির কুদৃষ্টি ছিল, তাই দ্রুত সরকার গঠন করে তা ঠিক জায়গায় পৌঁছে দেয় ফড়ণবীশ নেতৃত্বাধীন সরকার। হেগড়ে বলেছেন, ৮০ ঘণ্টা পর ফড়ণবীশ ইস্তপা দিলেন, এমন নাটকের কী দরকার ছিল? আমরা কি জানতাম না, আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই? এরপরেও ফড়ণবীশ মুখ্যমন্ত্রী হন। তাঁর লক্ষ্য ছিল ওই ৪০,০০০ কোটি টাকা। যদি তা কংগ্রেস-এনসিপি-শিবসেনার কাছে পৌঁছত, তার বাজে খরচ হত। হেগড়ে আরও বলেছেন, ওই টাকা সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের টাকা, উন্নয়নের জন্য তা খরচ করার কথা ছিল। প্রকল্পও তৈরি ছিল আগে থেকে। ফড়ণবীশ মুখ্যমন্ত্রী হয়েই ১৫ ঘণ্টার মধ্যে ৪০,০০০ কোটি টাকা ঠিক জায়গায় পৌঁছে দিয়েছেন। কেন্দ্রের হাতে ফিরিয়ে দিয়েছেন পুরো টাকা। এর মধ্যে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেছেন, মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প পুনর্মূল্যায়ণের নির্দেশ দিয়েছেন তিনি। যে কৃষক ও উপজাতি সম্প্রদায়ের জমি অধিগ্রহণ করে ওই প্রকল্প হচ্ছে, তারা বুলেট ট্রেনের কড়া বিরোধিতা করেছে। উদ্ধব বলেছেন, তাঁর সরকার সাধারণ মানুষের জন্য। তাই বুলেট ট্রেন প্রকল্পের পুনর্মূল্যায়ণ হবে। কিন্তু ওই প্রকল্প কি অ্যারে কলোনি প্রকল্পের মত বন্ধ করে দেওয়া হয়েছে? না, তা হয়নি। উদ্ধব বলেছেন, তাঁর সরকারের ওপর ঋণের বোঝা প্রায় ৫ লাখ কোটি টাকা, তবু তাঁরা কৃষকদের ঋণের বোঝা নিঃশর্তভাবে সম্পূর্ণ লাঘব করতে দৃঢ়প্রতিজ্ঞ। অ্যারে কলোনিতে গাছ কাটা বন্ধ করার চেষ্টার অভিযোগে পরিবেশপ্রেমীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার করা হবে। তবে এ জন্য মুম্বইয়ের কোনও মেট্রো প্রকল্প বন্ধ করা হবে না বলে তিনি জানিয়েছেন।     

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget