এক্সপ্লোর

Adani Group: আদানি গ্রুপের ১০০ কোটির প্রস্তাব ফেরাল এই রাজ্য, কী বললেন মুখ্যমন্ত্রী ?

Gautam Adani: সম্প্রতি গৌতম আদানির অনুদানের ভিত্তিতে তেলেঙ্গানায় সব প্রকল্প আদানিদের হাতে তুলে দেওয়া হবে বলে অভিযোগ করছিল বিরোধীরা। যার পাল্টা এই সিদ্ধান্ত নিয়েছে রেভান্থ রেড্ডির সরকার।

Revanth Reddy: বিরোধীদের তোপের মুখে এবার বড় সিদ্ধান্ত নিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি। আদানি গ্রুপের (Adani Group) ১০০ কোটি টাকার অনুদান নেবে না তেলেঙ্গানা সরকার (Telangana Government)। সম্প্রতি গৌতম আদানির অনুদানের ভিত্তিতে তেলেঙ্গানায় সব প্রকল্প আদানিদের হাতে তুলে দেওয়া হবে বলে অভিযোগ করছিল বিরোধীরা। যার পাল্টা এই সিদ্ধান্ত নিয়েছে রেভান্থ রেড্ডির সরকার।   

কেন এই সিদ্ধান্ত
সম্প্রতি আমেরিকায় গৌতম আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরওয়ানা জারি হতেই লোকসভা সরব হন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপরই আদানিদের অনুদান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস পরিচালিত তেলোঙ্গানা সরকার। কংগ্রেস সাংসদ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পরামর্শ অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তেলেঙ্গানা সরকার জানিয়েছে, রাজ্যের প্রকল্পগুলি আদানিদের হাতে তুলে দেওয়া সরকারের উদ্দেশ্য় নয়। টেন্ডারে প্রত্যেককে সুযোগ দিচ্ছে সরকার। সিএম রেভান্থ রেড্ডি জানিয়েছেন, আদানি কোম্পানি কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অধীনে যে অর্থ দেওয়ার কথা বলেছেন তা তাঁরা প্রত্যাখ্যান করেছে।

ইতিমধ্যেই আদানিদের চিঠি পাঠানো হয়েছে
রেভান্থ রেড্ডি স্পষ্ট করে বলেছেন,  আদানি গ্রুপ সিএসআর-এর অধীনে সরকারকে 100 কোটি টাকা দেওয়ার কথা বলেছিল। ইতিমধ্যেই অফিসার জয়েশ রঞ্জনও আদানিকে (আদানি ফাউন্ডেশনের চেয়ারম্যান) একটি চিঠি লিখে সেই টাকা চায় না বলে জানিয়ে দিয়েছে। ইয়াং ইন্ডিয়া স্কিল ইউনিভার্সিটিতে ১০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে আদানি। রেভান্থ রেড্ডি আরও জানিয়েছেন, দিল্লিতে তাঁর সর্বশেষ সফরের কোনও রাজনৈতিক তাৎপর্য নেই। 

রেভান্থ রেড্ডির দিল্লি সফর নিয়ে ব্যঙ্গ
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির দিল্লি সফর নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর জল্পনা। রাজধানীর রাজনৈতিক মহল বলছে, রেভান্থ রেড্ডি মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে দিল্লি যাচ্ছে। যদিও এই জল্পনা নস্যাৎ করেছেন তেলোঙ্গানার মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, সাম্প্রতিক দিল্লি সফরের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই।

তিনি জানান, লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তিনি দিল্লি যাচ্ছেন। অতীতেও অনেক অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে তিনি দিল্লি গিয়েছিলেন। বিরোধী বিআরএস নেতাদের ব্যঙ্গ করে রেড্ডি বলেছেন, তিনি কোনও মামলা মওকুফের জন্য বা কারও সাথে পিআরের জন্য দিল্লি যাচ্ছেন না।

আদানিকে তেলেঙ্গানায় আমন্ত্রণ জানিয়েছে বিআরএস
রেভান্থ রেড্ডি বলেছেন যে বিআরএস প্রধান কেসিআর আদানিকে তেলেঙ্গানায় আমন্ত্রণ জানিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, তেলেঙ্গানায় অনেক প্রকল্প বিআরএস শাসনামলে আদানি গোষ্ঠীকে দেওয়া হয়েছিল । এই প্রসঙ্গে মিডিয়াকে আদানির সঙ্গে কেসিআর-এর একটি ছবি দেখান রেড্ডি। তিনি জানান, তেলঙ্গানায় ফান্ড ও প্রকল্প আনার জন্য তিনি যতবার চাইবেন ততবার দিল্লিত যাবেন। রাজ্যের স্বার্থে দিল্লি যেতে দ্বিধা করবেন না।

Electricity Bill: এই নিয়ম মেনে শীতকালে গিজার ব্যবহার করুন, হাজার-হাজার টাকা বাঁচবে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol : ১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
Income Tax Return: ৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
Patanjali Ayurved : ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি
ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি
Gold Silver Price Today: সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget