এক্সপ্লোর

রাজ্যসভায় শক্তি বাড়ল বিজেপির, সংসদের উচ্চকক্ষে সদস্য সংখ্যা টপকাল ৫০-এর গণ্ডি

নয়াদিল্লি: রাজ্যসভায় শক্তি বাড়াল বিজেপি। এই প্রথম পঞ্চাশের গন্ডি পেরিয়ে সংসদের উচ্চ কক্ষে তাদের সদস্য সংখ্যা পৌঁছল ছাপান্নয়। তবে রাজ্যসভায় কংগ্রেস এখনও বিজেপির থেকে এগিয়ে। তাদের সদস্য সংখ্যা ৫৮। রাজ্যসভায় শক্তি বাড়ল বিজেপির। চলে এল একেবারের কংগ্রেসের ঘাড়ের কাছে। এই প্রথম সংসদের উচ্চকক্ষে পঞ্চাশের গণ্ডি টপকাল তারা। শনিবার রাজ্যসভার ভোটের ফলের পর বিজেপির সাংসদ সংখ্যা ৪৯ থেকে বেড়ে দাঁড়াল ৫৬। এনডিএ-র সদস্য সংখ্যা হল ৭৫। রাজ্যসভায় এবার কংগ্রেসের সদস্য সংখ্যা হচ্ছে ৫৮। ইউপিএ-র ৮৩। এছাড়া সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, তৃণমূল, এআইএডিএমকে-সহ অন্যান্য আঞ্চলিক দলের মোট সদস্য সংখ্যা হচ্ছে ৭৭। অর্থাৎ‍, শক্তি বাড়লেও, রাজ্যসভায় বিল পাস করাতে হলে এখনও অন্য দলের দিকে বিজেপিকে তাকিয়ে থাকতে হবে। এ বার ছিল রাজ্যসভার সাতান্নটি আসনে ভোট। এর মধ্যে তিরিশ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি সাতাশটি আসনের জন্য শনিবার সাত রাজ্যে ভোট হয়। উত্তরপ্রদেশ থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের কপিল সিব্বল। সাতটি আসনে জিতেছেন অমর সিংহ, বেণীপ্রসাদ বর্মা, রেবতীরমণ সিংহ-সহ সমাজবাদী পার্টির সাত প্রার্থী। বহুজন সমাজ পার্টি ২টি আসনে জিতেছে। উত্তরপ্রদেশ থেকে জিতেছেন বিজেপি প্রার্থী শিবপ্রতাপ শুক্ল। ঝাড়খণ্ড থেকে জিতেছেন বিজেপির মুক্তার আব্বাস নকভি। জিতেছেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী মহেশ পোদ্দার। মধ্যপ্রদেশ থেকে তিনটির মধ্যে দু’টি আসনে বিজেপি প্রার্থী এম জে আকবর এবং অনিল দাভে জয়ী হলেও, আরেকটি আসনে বিজেপি সমর্থিত নির্দলকে হারিয়ে রাজ্যসভায় যাওয়ার ছাড়পত্র পেয়েছেন কংগ্রেসের বিবেক তনখা। রাজস্থান থেকে বেঙ্কাইয়া নায়ডু, হর্ষবর্ধন, ওম মাথুর এবং রাম কুমার- রাজস্থানে বিজেপির এই চার প্রার্থীই জিতেছেন। উত্তরাখণ্ডের একমাত্র আসনে জিতেছেন কংগ্রেসের প্রদীপ টামটা। কর্নাটক থেকে চারটির মধ্যে তিনটি আসনেই জয়ী হয়েছে কংগ্রেস। একটিতে জিতেছেন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। হরিয়ানা থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিংহ এবং বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী সুভাষ চন্দ্র। রাজ্যসভায় মোট সদস্য সংখ্যা ২৪৫। এর মধ্যে ২৩৫ জন নির্বাচিত এবং ১০ জন মনোনীত সদস্য।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget