এক্সপ্লোর

শুধু এ বছর নয়, মোদীজী শতাব্দীর সেরা! বললেন উমা ভারতী, কটাক্ষ বিরোধীদের

নয়াদিল্লি: নরেন্দ্র মোদী টাইম-এর ২০১৬-র পার্সন অব দি ইয়ার অনলাইন রিডার পোলে সেরা ঘোষিত হতেই কার্যত ঢাক পেটাতে নেমে পড়লেন বিজেপির কিছু কেন্দ্রীয় নেতা, মন্ত্রী। প্রধানমন্ত্রীর সাফল্যে খুশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি। উচ্ছ্বসিত কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী উমা ভারতী সংসদের বাইরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দেন, আমার তো মনে হয়, শুধু বছরের নয়, মোদীজী শতাব্দীর সেরা।  শান্তি, সমৃদ্ধি, প্রগতি, কর্মসংস্থানের যে কর্মসূচি সামনে রেখে তিনি এগচ্ছেন, তাতে আসছে ৮৪ বছর গোটা ভারত, দুনিয়া ওনাকে ঘিরেই আবর্তিত হবে।

বিরোধী শিবির অবশ্য প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়ছে না। কংগ্রেস  সাংসদ রাজ বব্বর যেমন বলেছেন, মোদীকে অনলাইন পোলে ভোট দিয়েছেন যাঁরা, তাঁরা এনডিএ আমলে দেশে আটা-ময়দা ডালের মূল্যবৃদ্ধি, নোট বাতিল হওয়ার পর ভারতীঁয়দের দুর্ভোগের কথা জানতেন না। আমি মোদীজিকে সবিনয়ে অনুরোধ করব, টাইম-এর সার্ভেতে ভরসা করবেন না। যে জনপ্রিয়তার জোয়ারে আপনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, গত আড়াই বছরে তাতে ভাঁটা এসেছে। এটা মাথায় রাখুন। সিপিআইয়ের অন্যতম শীর্ষ নেতা ডি রাজার বক্তব্য, প্রধানমন্ত্রী হয়ত টাইম-এর এই সার্টিফিকেট পেয়ে খুশি, কিন্তু দেশবাসীর সার্টিফিকেট পেয়েছেন  কি! বিদ্রুপের সুরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রেনুকা চৌধুরি বলেছেন,  নোট বাতিলের ধাক্কায় দেশবাসীকে তিনি বিপর্যয়ে ফেলে দিয়ে উনি সমীক্ষায় জয়ী হয়েছেন, এতে মোটেই বিস্ময়ের কিছু নেই। কে ওনাকে বছরের সেরা ব্যক্তি বলবে না? একটা সিদ্ধান্তের ধাক্কায় মানুষের পকেটে আগুন লাগিয়েছেন উনি!

প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, ভ্লাদিমির পুতিনের কাউকে না বেছে  মোদীকে অনলাইন পোলে ভোট দিয়ে বর্ষসেরা বাছাই করেছেন টাইম-এর পাঠকরা। এই নিয়ে দুবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিনের পাঠকদের রায়ে সেরা বাছাই হলেন প্রধানমন্ত্রী।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget