এক্সপ্লোর

ক্রিকেট ব্যাট দিয়ে পেটানোর মামলায় বিশেষ আদালতে জামিন পেলেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়

বিশেষ আদালতে সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে মামলার শুনানি হয়। সেখানে আকাশের আইনজীবীরা সওয়াল করেন, সুপ্রিম কোর্টের এই মর্মে রায় আছে যে, সাত বছরের কারাবাসের চেয়ে কম সাজা হয়, এমন যে কোনও অপরাধের মামলায় গ্রেফতারির সঙ্গে সঙ্গে জামিন দেওয়া যায়। বুধবার গ্রেফতার হওয়া আকাশকে মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য, এও বলেন তাঁরা।

ভোপাল: বিশেষ আদালতে জামিন পেলেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয়, যিনি ইন্দোরে ভেঙে পড়তে চলা বাড়ি ভাঙতে আসা পুরকর্মী দলের একজনকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গ্রেফতার হয়েছেন। বিজেপি সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র ছেলেকে মারধরের মামলা, বেআইনি প্রতিবাদ ও বিক্ষোভ দেখানোর পুরানো একটি মামলায়ও জামিন মঞ্জুর করেছেন অতিরিক্ত দায়রা বিচারক সুরেশ সিংহ। জেলার সরকারি কৌঁসুলি রাজেন্দ্র উপাধ্যায় জানান, নিগ্রহ মামলায় ৫০ হাজার ও অপর মামলায় ২০ হাজার টাকার জামিন বন্ড জমা দিতে বলা হয়েছে আকাশকে। বিশেষ আদালতে সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে মামলার শুনানি হয়। সেখানে আকাশের আইনজীবীরা সওয়াল করেন, সুপ্রিম কোর্টের এই মর্মে রায় আছে যে, সাত বছরের কারাবাসের চেয়ে কম সাজা হয়, এমন যে কোনও অপরাধের মামলায় গ্রেফতারির সঙ্গে সঙ্গে জামিন দেওয়া যায়। বুধবার গ্রেফতার হওয়া আকাশকে মিথ্যা অভিযোগে জড়ানো হয়েছে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্য, এও বলেন তাঁরা। পাল্টা সরকারি আইনজীবী যুক্তি দেন, আকাশ আগে থেকে ভেবেচিন্তেই অমন অ-বিধায়কসুলভ আচরণ করেছেন। তিনি আচমকা মূহূর্তের উত্তেজনায়, আবেগের বশে অমন করেছেন, তাঁর কৌঁসুলিদের এই বক্তব্য ঠিক নয়। জনপ্রতিনিধি নির্বাচিত হন আইন তৈরির জন্য, তা হাতে তুলে নেওয়ার জন্য নয়। সুতরাং আকাশকে জামিন দেওয়া হলে ভুল বার্তা যাবে। সংসদ ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা (সরকারি কর্মচারীকে দায়িত্ব পালন করা থেকে বাধা দিতে হামলা করা), ৩৩২ ধারাকে (সরকারি কর্মীকে দায়িত্ব পালনে বাধা দিতে ইচ্ছা করে আঘাত করা) ২০০৫ সালে জামিন-অযোগ্য করেছে। এই দুই ধারায় গ্রেফতার হয়েছেন আকাশ। প্রসঙ্গত, বৃহস্পতিবারই ইন্দোর দায়রা আদালত আকাশের জামিনের আর্জি শুনতে অস্বীকার করে জানিয়ে দেয়, তাদের এ ব্যাপারে এক্তিয়ার নেই, আকাশকে আইনপ্রণেতার বিরুদ্ধে মামলা শোনার জন্য ভোপালে তৈরি হওয়া বিশেষ আদালতে আবেদন করতে হবে।

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget