এক্সপ্লোর

পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে বলে সওয়াল, আলোয়ারে গোপাচারকারী সন্দেহে ‘পিটিয়ে খুনে’ গ্রেফতার তিনজনের মুক্তির দাবি রাজস্থানের বিজেপি বিধায়কের

জয়পুর: রাজস্থানের আলোয়ারে গোপাচারকারী সন্দেহে ২৮ বছরের রাকবর খানকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার তিনজনকে ছেড়ে দেওয়ার দাবি করলেন বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা। রাকবরের গণপিটুনিতে না পুলিশ গাফিলতিতে, তাদের হেফাজতে মৃত্যু হয়েছে, তা নিয়ে বিতর্ক চলছে। তার মধ্যেই রাকবরের মৃত্যুকে হেফাজতে মৃত্যু ধরে নিয়ে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন রাজস্থানের স্বরাষ্ট্রমন্ত্রী গুলাবচাঁদ কাটারিয়া। তারপরই আহুজার বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রী মেনে নিয়েছেন, গোপাচারে অভিযুক্ত আকবর ওরফে রাকবর খানের মৃত্যু হয়েছে পুলিশি হেফাজতে,  জনতার  মারে হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী  এটা মেনে নিলে কেন নিরীহ গোরক্ষক ও গ্রামবাসীদের অভিযুক্ত করা হচ্ছে? অবিলম্বে ওদের মুক্তি দেওয়া উচিত। পাশাপাশি গরুর চোরাই কারবারে দ্বিতীয় অভিযুক্ত আসলামকে এখনই গ্রেফতার করতে হবে। গতকালই কাটারিয়া আলোয়ারে গিয়ে ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন। আকবর ও আসলাম আলোয়ার থেকে দুটি গরু নিয়ে জঙ্গলের পথ দিয়ে হরিয়ানায় তাঁদের গ্রামে  যাচ্ছিলেন গত শুক্র ও শনিবারের মাঝের রাতে। একদল লোক তাদের ঘিরে ধরে। রাকবরকে  ধরে পিটুনি দেওয়া  হয়। আসলাম পালিয়ে যান। অভিযোগ, মারাত্মক জখম রাকবরকে প্রায় আড়াই ঘন্টা দেরিতে রামগড়ের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় পুলিশ। তাঁকে মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানান হাসপাতালের ডাক্তাররা। পুলিশের দায়ের করা এফআইআর অনুসারে দুজনে লাদপুর গ্রাম থেকে দুটি গরু কিনেছিলেন। বিশেষ ডিআইজি এনআরকে রেড্ডি বলেছেন, রাকবর, আসলাম সত্যিই আইন মেনে গরু দুটি কিনেছিলেন কিনা, ইতিমধ্যেই সেটা আমাদের তদন্তের মধ্যে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget