এক্সপ্লোর

প্রকাশ্যে ধমক বিজেপি বিধায়কের , কেঁদে ফেলেন মহিলা আইপিএস অফিসার!

গোরক্ষপুর:  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সংসদীয় এলাকা গোরক্ষপুরের বিজেপি বিধায়ক প্রকাশ্যে ধমকালেন এক মহিলা আইপিএস অফিসারকে। তিনি এতটাই রূঢ় ভাবে কথা বলেন যে ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন সেই আইপিএস। প্রসঙ্গত, গোরক্ষপুর এলাকায় একদল বিক্ষোভকারীকে হঠানো নিয়ে বিজেপি বিধায়কের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান ওই অফিসার। তারপর তাঁকে সীমা লঙ্ঘন না করার হুমকি দিয়ে চিত্কার করে ওঠেন ওই বিধায়ক, তাতে কার্যত স্তম্ভিত হয়ে যান ওই অফিসার। পুরো ঘটনাটিই ক্যামেরায় ধরা পড়েছে। ঘটনাটি ঘটেছে গোরক্ষপুরের করিমনগর এলাকায়। সেখানে একটি মদের দোকান সরানো নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে যায় এক দল বিক্ষোভকারী। এরপরই ওই এলাকার স্থানীয় বিধায়ক রাধা মোহন দাস অগ্রবাল ঘটনাস্থলে হাজির হন। বিক্ষোভকারীরা তাঁকে অভিযোগ জানিয়েছিল, যে এলাকার সার্কেল অফিসার চারু নিগম তাদের অন্যায় ভাবে ওখান থেকে সরিয়ে দিচ্ছেন। এমনকি পুলিশ এক মহিলাকে মেরেছে এবং ৮০ বছরের এক বৃদ্ধকে ধাক্কা দিয়েছে। এরপরই আইপিএস অফিসারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই বিধায়ক। বচসায় রাজ্য সরকারের একটি নির্দেশিকার কথা উল্লেখ করে দুজনের মধ্যে কথা কাটাকাটি চরমে ওঠে। সরকারের নির্দেশ কোনও জনবহুল এলাকায় মদের দোকান থাকবে না। কিন্তু অফিসারের কোনও কথা না শুনেই তাঁকে কার্যত হুমকি দেন ওই বিধায়ক। এরপরই মহিলা অফিসারকে রুমাল বের করে চোখ মুছতে দেখা যায়। মহিলা ওই অফিসারের অভিযোগ, ওই বিধায়ক তাঁকে অপমান করেছেন। মহিলা বলে কোনও রেয়াত করেননি। এই সেই ভিডিও এদিকে ওই বিধায়কের অভিযোগ, পুলিশের সঙ্গে মদের দোকানের মালিকের একটা গোপন আঁতাত হয়ে গেছে। সেই আঁতাতে বাধা দিতেই ক্ষেপে গেছে পুলিশ। মহিলা আইপিএস-এর সঙ্গে অশালীন আচরণের কথাও অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget