এক্সপ্লোর

প্রশ্ন শুনতে চান না, ক্ষেপে যান প্রধানমন্ত্রী মোদী, দাবি বিজেপি সাংসদের

নয়াদিল্লি: খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপিরই এক সাংসদ। নানা পাটোলে নামে কেন্দ্রের শাসক দলের ওই সাংসদের দাবি, প্রধানমন্ত্রী প্রশ্ন শুনতে চান না। কেউ তাঁকে প্রশ্ন করলে রেগে চান! একটি প্রথম সারির ইংরেজি সংবাদপত্রের রিপোর্টে পাটোলেকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি দলীয় সাংসদদের এক বৈঠকে ওবিসি মন্ত্রক, কৃষক আত্মহত্যার মতো বিষয় তোলার চেষ্টা করলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে ওঠেন। পাটোলে বলেছেন, উনি প্রশ্ন শুনতে চান না। ওনাকে প্রশ্ন করা হলে উনি পাল্টা জানতে চান, দলীয় ম্যানিফেস্টো পড়েছেন? বিভিন্ন সরকারি প্রকল্পের কথা জানা আছে? এর আগে মিডিয়া রিপোর্টের একাংশে বলা হয়েছিল, বিজেপি সাংসদদের বৈঠকে পাটোলের কথা গুরুত্ব দিয়েই শোনেন প্রধানমন্ত্রী। কিন্তু খোদ পাটোলের বক্তব্য অন্যরকম এবং তাতে রয়েছে বিতর্কের ইন্ধন। বৈঠকে গ্রিন ট্যাক্স বাড়ানো, ওবিসি মন্ত্রক, কৃষিতে কেন্দ্রীয় বিনিয়োগ বাড়ানো সহ বেশ কিছু প্রস্তাব দিলে মোদী রেগে ওঠেন, তাঁকে চুপ করে যেতে বলেন বলে দাবি করেন তিনি। পাটোলে বলেন, মোদী নিয়মিত দলীয় সাংসদদের নিয়ে বসেন। কিন্তু কোনও প্রশ্ন পছন্দ করেন না। পাটোলে রেয়াত করেননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশকেও। বলেন, দেশের অর্থনীতিতে মুম্বইয়ের বিরাট অবদান সত্ত্বেও মহারাষ্ট্রকে কম টাকা দেয় কেন্দ্র। কিন্তু রাজ্যের জন্য কেন্দ্রের থেকে বেশি অর্থ আদায়ে ব্যর্থ মুখ্যমন্ত্রী। সংসদ অধিবেশন শুরুর আগে মুম্বইয়ে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করাও তিনি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাটোলের। কেন্দ্র্রীয় মন্ত্রীরা সর্বক্ষণ আতঙ্কে থাকেন বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, এজন্যই কেন্দ্রে মন্ত্রী হতে আগ্রহী নই। এবার হিটলিস্টে আমার নামও উঠবে। তবে কাউকে ডরাই না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

NEET-Delhi Protest News | ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে, আপনারা পেলেট গান ব্যবহার করছেন। পেলেট গান ব্যবহারের অনুমতি কে দিল?
NEET Protest News | সরকারি রেকর্ডেই ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার | ABP ANANDA LIVE
Japan Earthquake News | ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ১
NEET Protest News | নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার
NEET Protest News | NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget