এক্সপ্লোর

গুজরাতে ভোট থেকে পালাতে চাইছে বিজেপি, অবিলম্বে দিনক্ষণ ঘোষণা করে মডেল আচরণবিধি চালু করুক কমিশন, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি: গুজরাতে বিধানসভা নির্বাচন থেকে পালানোর চেষ্টা করছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে নানা সুযোগ সুবিধা ঘোষণা করিয়ে যাতে ভোটারদের আকৃষ্ট করা যায়, সেজন্য শেষ মূহূর্ত পর্যন্ত ভোট পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। এমনই অভিযোগ তুলল কংগ্রেস। সোমবার সাংবাদিক সম্মেলন ডেকে গুজরাতে অবিলম্বে ভোটের দিনক্ষণ ঘোষণা করে মডেল আচরণবিধি কার্যকর করার দাবি করেন কংগ্রেস মুখপাত্র মণীশ তেওয়ারি। তিনি প্রশ্ন তুলেছেন, বিজেপির নির্বাচন থেকে পালিয়ে যাওয়ার প্রয়াসে কেন অকারণে নিজেকে জড়াচ্ছে নির্বাচন কমিশন? কমিশনের সাংবিধানিক দায়দায়িত্ব পালন করা উচিত। তেওয়ারি বলেন, আমাদের দাবি, কমিশন এখনই গুজরাতে নির্বাচন ঘোষণা করে মডেল আচরণবিধি চালু করে দিক যাতে গুজরাতে চরম প্রতারণা, চাতুরি চলছে বলে যে অভিযোগ উঠছে, তা বন্ধ হয়। পতিদার সংগঠনের এক নেতা বিজেপিতে যোগ দিয়ে তাঁকে এজন্য ১ কোটি টাকার অফার দেওয়া হয়েছে বলে যে দাবি করেছেন, সে ব্যাপারেও তদন্ত দাবি করেন তিনি। কংগ্রেস কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশ্ন তোলায় যে সমালোচনা চলছে,তার পাল্টা আরেক দলীয় মুখপাত্র পি চিদম্বরম ট্যুইট করেন, নাগরিকরা তবে কি করবেন, কমিশনের কাছে প্রার্থনা? তিনি বলেন, গুজরাত রাজ্যসভা ভোটের গণনা শুরুর আগে কমিশনে অভিযোগ জানিয়েছিল কংগ্রেস। মাত্র একবারই গণনা হয়েছিল, পুনর্গণনা হয়নি। কমিশনকে প্রশ্ন করুন। আবার তেওয়ারি গুজরাতে ক্ষমতায় ফেরা কঠিন জেনে বিজেপি 'মরিয়া' হয়ে উঠেছে বলে জানিয়ে অভিযোগ করেন, শাসক দল পেশীশক্তি, অর্থশক্তি ব্যবহার করা সহ যাবতীয় চেষ্টা চালাচ্ছে, এমনকী খোদ প্রধানমন্ত্রী পর্যন্ত যে কোনও উপায়ে গুজরাত দখলে রাখতে রাজধানীতে কার্যত দিল্লি থেকে উড়িয়ে নিয়ে গিয়েছেন গাঁধীনগরে। কমিশনের তরফে অভিযোগের যে জবাব দেওয়া হয়েছে, সে ব্যাপারে প্রশ্ন করা হলে তেওয়ারির মন্তব্য, ওরা যা বলেছে, সেটা তো রকেট সায়েন্স নয়। কিন্তু আসল প্রশ্নটা হল, কেন কমিশন বরাবর মেনে চলা প্রথা থেকে সরে এল যে, হিমাচল প্রদেশ ও গুজরাতের ভোটে পিঠোপিঠিই হয়ে থাকে। কেন গুজরাতে ভোটের দিন ঘোষণা হল না, মডেল আচরণবিধিও চালু হল না?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান

ভিডিও

BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College
Mamata Banerjee: স্কুটি চড়ে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, এলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget