এক্সপ্লোর

যুদ্ধক্ষেত্র কর্নাটক: জেডিএসকে সমর্থন কংগ্রেসের, তিন নেতাকে বেঙ্গালুরু পাঠাল বিজেপি, রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি বিজেপি ও জেডিএসের

বেঙ্গালুরু:#ত্রিশঙ্কু কর্নাটকে সরকার গঠন নিয়ে টানটান উত্তেজনার মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা দলের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা রাজ্যপালের সঙ্গে দেখা করার পর দাবি করেছেন, বিজেপিকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের সুযোগ দিয়েছেন রাজ্যপাল। #রাজ্যপালের কাছে কুমারস্বামী সরকার গঠনের দাবি  পেশের পর সিদ্দারামাইয়া বলেছেন, জেডিএস-কে নিঃশর্ত সমর্থন দিয়েছে কংগ্রেস। # সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের কাছে কুমারস্বামী। তাঁর সঙ্গে ছিলেন সিদ্দারামাইয়া, মল্লিকার্জুন খাড়্গে ও গুলাম নবি আজাদের মতো কংগ্রেস নেতারা। # 17.05 PM-সরকার গঠনের দাবি জানাতে রাজ্যপালের কাছে পৌঁছলেন ইয়েদুরাপ্পা। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দেবেন বলে জানিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। # সূত্রের খবর, সরকার গঠনে একক বৃহত্তম দল হিসেবে বিজেপিকে ডাকতে পারেন রাজ্যপাল। কারণ, কংগ্রেস-জেডিএসের জোট ভোটের পরে হয়েছে। #কংগ্রেসের সমর্থনে সরকার গঠনের প্রস্তাব গ্রহণ করছেন, জানিয়ে রাজ্যপালকে চিঠি জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর। #কর্নাটকে কংগ্রের চাল ভেস্তে দিতে বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করার পর বেঙ্গালুরুতে গেলেন দলের তিন শীর্ষ নেতা প্রকাশ জাভড়েকর, ধর্মেন্দ্র প্রধান, জেপি নাড্ডা। # বাদামি আসন থেকে জিতলেন। রাজ্যপালের কাছে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। # জেডিএসের দাবি, আগামী ১৮ মে শপথ নেমে তাদের সরকার। #15.13 PM কংগ্রেসের প্রস্তাব মেনে নিল জেডিএস। # 15.10 PM- সরকার গড়তে কংগ্রেস জেডিএস-কে সমর্থন করবে, জানালেন সিদ্দারামাইয়া। #মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বিকেল চারটেয় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। #15.05 PM- বিজেপি এগিয়ে ১০৪ আসনে, কংগ্রেস ৭৭ আসনে, জেডিএস এগিয়ে ৩৯ আসনে। অন্যরা এগিয়ে ২ আসনে। #14.36 PM- কর্ণাটকে বিধানসভা নির্বাচনের ফলের প্রবণতা অনুযায়ী, একক বৃহত্তম দল হতে চলেছে বিজেপি। তবে ম্যাজিক ফিগারের কিছুটা পিছনেই থামতে হতে পারে গৈরিক দলকে। এখনও পর্যন্ত বিজেপি ১০৭ আসনে এগিয়ে। জেডিএস এগিয়ে ৪১ আসনে। কংগ্রেস এগিয়ে ৭২ টি আসনে। এই অবস্থায় বিজেপিকে আটকাতে মরিয়া কংগ্রেস। জেডিএস-এর কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করতে তৈরি কংগ্রেস। দৌত্যে যাওয়া গুলাম নবির সঙ্গে কথা কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গাঁধীর, খবর সূত্রের। দুটি দলের মিলিত আসন সংখ্যা হতে পারে ১১৩, যা ম্যাজিক ফিগারের চেয়ে একটি বেশি। এরফলে কর্ণাটকে বাড়ল সরকার গড়ার সাসপেন্স। # বিজেপি ১১৭, কংগ্রেস ৬৩, জেডিএস ৪০, অন্যান্য ২। শুনুন বিজেপির এ রাজ্যের সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া # সূচক বাড়ল ৩৫০ পয়েন্ট। # বিজেপি ১১৪, কংগ্রেস ৬৫, জেডিএস ৪১, অন্যান্য ২। # বিজেপি ১১২, ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলল তারা। #বিজেপি ১১১, কংগ্রেস ৬৯, জেডিএস ৪০, অন্যান্য ২। #কংগ্রেসের হাতে রইল শুধু পঞ্জাব, পণ্ডিচেরী ও মিজোরাম। # বিজেপি ১১০, কংগ্রেস ৭০, জেডিএস ৪০, অন্যান্য ২। # এখনও পর্যন্ত দখলে থাকা সবথেকে গুরুত্বপূর্ণ রাজ্য হারাতে চলেছে কংগ্রেস। # বিজেপি ১০৭, কংগ্রেস ৬৪, জেডিএস ৪৪, অন্যান্য ২। # সরকার গড়তে জরুরি হতে পারে জেডিএসের সমর্থন। # বিজেপি এগিয়ে ৯৯টি আসনে, কংগ্রেস এগিয়ে ৭৫টিতে, জেডিএস ৪১টিতে। অন্যান্য এগিয়ে ১টিতে। # বিজেপি এগিয়ে ৯৪টি আসনে, কংগ্রেস এগিয়ে ৭৭টিতে, জেডিএস ৪০টিতে। # নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে বিজেপির চাই আরও ১৪টি আসন। # কর্নাটকে সরকার গড়তে পারে বিজেপি, এগিয়ে ৯৮টি আসনে, কংগ্রেস এগিয়ে ৬৫টিতে, জেডিএস ৩০টিতে। # কংগ্রেস ৭৭, বিজেপি ৮৫, জেডিএস ২৯। # কংগ্রেস ৭৩, বিজেপি ৭৯, জেডিএস ২৫। # কংগ্রেস ৬১, বিজেপি ৫৮, জেডিএস ২৩। # কংগ্রেস ৬০, বিজেপি ৪৭, জেডিএস ১৬। # কংগ্রেস ৩২, বিজেপি ২৬, জেডিএস ১১। # কংগ্রেস ২৯, বিজেপি ২২, জেডিএস ৮। # কংগ্রেস ১৮, বিজেপি ১৪, জেডিএস ৪। # কংগ্রেস ১৮, বিজেপি ১০, জেডিএস ৩। # কংগ্রেস ১৮, বিজেপি ৪, জেডিএস ৩। # শুরু হয়ে গেল কর্নাটক বিধানসভার ভোটগণনা। কংগ্রেস এগিয়ে ১২টিতে, বিজেপি ৩টিতে ও জেডিএস ২টিতে। আজ বার হবে কর্নাটক বিধানসভা নির্বাচনের ফল। গণনা শুরু হওয়ার কথা সকাল ৮টা থেকে। ২২৪টি বিধানসভার মধ্যে ২২২টিতে ভোট গণনা হবে। ম্যাজিক ফিগার ১১২। সম্ভবত প্রথম ঘণ্টা থেকেই বোঝা যাবে, আগামী ৫ বছরের জন্য কোন দলকে বেছে নিয়েছেন কন্নড় জনতা। ১৯৮৫ থেকে কর্নাটকে কোনও দলই পরপর দু’বার জিতে আসতে পারেনি। কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দেরামাইয়ার চ্যালেঞ্জ ৩৩ বছরের এই ধারা পাল্টে দেওয়ার। আবার বিজেপির বি এস ইয়েদুরাপ্পা লড়ছেন দক্ষিণের এই রাজ্যে দ্বিতীয়বারের জন্য দলকে ক্ষমতায় আনার লক্ষ্যে। বুথ ফেরত সমীক্ষা বলছে, এবার লড়াই হাড্ডাহাড্ডি, যদিও বেশিরভাগ সমীক্ষাই বিজেপিকে অল্প হলেও এগিয়ে রেখেছে। যুদ্ধক্ষেত্র কর্নাটক: জেডিএসকে সমর্থন কংগ্রেসের, তিন নেতাকে বেঙ্গালুরু পাঠাল বিজেপি, রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি বিজেপি ও জেডিএসের ভোটের আগে মাস্টারস্ট্রোক দিতে লিঙ্গায়েত সমাজকে হিন্দু ধর্ম থেকে পৃথক ধর্ম হিসেবে ঘোষণা করে ক্ষমতাসীন কংগ্রেস সরকার। কিন্তু বুথফেরত সমীক্ষা বলছে, সেই চাল সংখ্যাগরিষ্ঠ লিঙ্গায়েতরাই ভাল চোখে দেখেননি। তাঁদের ভোট যেতে পারে বিজেপির দিতে। আর যদি ত্রিশঙ্কু বিধানসভা হয়, তবে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার জেডিএসের গুরুত্ব আচমকা অনেকটা বেড়ে যাবে। জেডিএস যে দিকে ঢলবে, সে দলই সম্ভবত গঠন করবে সরকার। এই পরিস্থিতিতে বিজেপি চিন্তা করছে আড়াই বছর করে দু’দলের মধ্যে মুখ্যমন্ত্রী পদ ভাগ করে নেওয়া যায় কিনা তা নিয়ে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget