এক্সপ্লোর

শিক্ষা, চাকরিতে তফসিলি জাতি, উপজাতি সংরক্ষণ বাতিল নয়, কাউকে করতেও দেবে না কেন্দ্র, বললেন অমিত শাহ, দলিত বিক্ষোভে মৃত্যুর জন্য তোপ কংগ্রেস, বিরোধীদের

ভবানিপটনা (ওড়িশা): শিক্ষা, চাকরিতে তফসিলি জাতি, উপজাতিদের জন্য সংরক্ষণের নীতি বাতিল করবে না, কাউকে তা করতেও দেবে না কেন্দ্রের এনডিএ সরকার। বললেন অমিত শাহ। সংবিধানে বি আর অম্বেডকরের বেঁধে দেওয়া 'সংরক্ষণ নীতি' 'বদলের সাহস কারও হবে না' বলেও আজ এখানে এক জনসভায় মন্তব্য করেন বিজেপি সভাপতি। এদিন তিনি তোপ দাগেন কংগ্রেস, বিরোধী দলগুলিকেও। তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনের কিছু ধারা সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ে শিথিল করার অভিযোগে দলিতদের গত পরশুর দেশব্যাপী বিক্ষোভে ব্যাপক হিংসা, ডজনখানেক মানুষের মৃত্যুর জন্য তাদের দায়ী করেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী সুপ্রিম কোর্টের রায়ের ওপর রিভিউ পিটিশন পেশ করবে বলে আশ্বাস দেওয়ার পরও কেন বনধের ডাক দেওয়া হল? ১০ জন বনধের মধ্যে মারা গেল। এজন্য কংগ্রেস, অন্য বিরোধী দলগুলিই দায়ী। সুপ্রিম কোর্ট ২০ মার্চের রায়ে তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনে গ্রেফতারির ক্ষেত্রে রক্ষাকবচ চালু করায় তার বিরুদ্ধে কেন্দ্রের দেওয়া রিভিউ পিটিশনের ওপর গতকাল শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, ওই আইনের কোনও বিধিই শিথিল করা হয়নি। বিতর্কিত রায় স্থগিত রাখতেও সম্মত হয়নি তারা। বিজেপি সংরক্ষণ তুলে দেবে, সোস্যাল মিডিয়ায় এহেন সংগঠিত 'অপপ্রচার চলছে' বলে অভিযোগ তুলে অমিত শাহ বলেন, এই সভায় এতগুলি মানুষের সামনে আমি পরিষ্কার করে বলতে চাই, বিজেপি সংরক্ষণ প্রত্যাহার করবে না, কাউকে করতেও দেবে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্ধৃত করে তিনি বলেন, ভারতের সংবিধানে পূর্ণ আস্থা আমাদের। সংবিধানে বি আর অম্বেডকর যে সংরক্ষণ নীতি নির্ধারিত করেছেন, তার সামান্যতম বদলও হতে দেব না আমরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget