এক্সপ্লোর

‘হিন্দু পাকিস্তান’ মন্তব্য: শশী তারুরের সংসদীয় কেন্দ্রে আলকাতরা লেপে দিল বিজেপির যুব শাখা

তিরুঅনন্তপুরম: ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যর জন্য সোমবার কেরলের সাংসদ তথা কংগ্রেস নেতা শশী তারুরের সংসদীয় কেন্দ্রের কার্যালয়ে আলকাতরা লেপে দিল বিজেপির যুব শাখার কর্মীরা। ঘটনার সময় তারুর সেখানে ছিলেন না।

ঘটনায় প্রকাশ, এদিন মুখে তারুর-বিরোধী স্লোগান দিতে দিতে হামলা চালায় যুব মোর্চার সদস্যরা। এমনকী, ওই দফতরে তারা পোস্টার সেঁটে দিয়ে আসে, যেখানে লেখা ছিল-- ‘হিন্দু পাকিস্তান’-এর দফতর।

এই হামলার সমর্থনে এগিয়ে এসে তিরুঅনন্তপুরম জেলা বিজেপি সভাপতি এস সুরেশ জানান, ভুল মন্তব্যের স্বতঃপ্রণোদিত প্রতিবাদ। তিনি বলেন, তারুর এখানকার সাংসদ। তিনি যা বলেছেন, এটা হল তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ।

অন্যদিকে, গেরুয়া শিবিরের যুব মোর্চার এই হামলাকে বিজেপির ঔদ্ধত্যের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন প্রবীণ কংগ্রেস নেতা ভি ডি সতীশান। কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে একটি অনুষ্ঠানে ‘বিপদের মুখোমুখি ভারতের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ শীর্ষক ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে শশী তারুর বলেন, ২০১৯ নির্বাচনে বিজেপি যদি বর্তমান সংখ্যা নিয়ে ক্ষমতায় ফেরে তাহলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান থাকবে না। কারণ, তখন বিজেপি নতুন করে সংবিধান লিখবে। সেখানে সংখ্যালঘুদের অধিকার বলে কিছু থাকবে না। তারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে, সংখ্যালঘুদের সমানাধিকার আর রাখবে না। তৈরি হবে হিন্দু পাকিস্তান।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget