এক্সপ্লোর

বাড়িতে সলমন, ভাগ্নেকে আদর, বারান্দা থেকে হাত নেড়ে অনুরাগীদের অভিবাদন

যোধপুর:# জেল থেকে ছাড়া পেয়ে যোধপুর থেকে চার্টার্ড বিমানে মুম্বই বিমানবন্দরে এসে বাড়ি পৌঁছলেন সলমন খান। ভাগ্নে আহিলকে আদর করলেন। সপরিবারে বারান্দা থেকে বাইরে দাঁড়িয়ে থাকা অসংখ্য অনুরাগীর উদ্দেশে হাত নেড়ে অভিবাদনও জানান ভাইজান। তাঁর বাড়ির বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। #যোধপুর থেকে মুম্বই পৌঁছে গেলেন সলমন খান। তিনি এবার বাড়ি যাচ্ছেন। # যোধপুর সেন্ট্রাল জেল খেকে বেরিয়ে বিমানবন্দরে পৌঁছে গেলেন সলমন খান। তিনি একটি চার্টার্ড বিমানে মু্ম্বই উড়ে যাচ্ছেন। # বলিউড ও অনুগামীদের প্রত্যাশামতই জামিন পেয়ে গেলেন সলমন খান। ঠিক বেলা তিনটেয় বিচারক রবীন্দ্র কুমার জোশী তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছেন। রায়দানের সময় আদালতে ছিলেন সলমনের বোন আলভিরা ও দেহরক্ষী শেরা। # দুটি ২৫,০০০ টাকার বন্ড ও ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন সলমন। # আদালত বলেছে, ৭ মে এজলাসে হাজিরা দিতে হবে তাঁকে। বিদেশ যেতে হলে নিতে হবে আদালতের অনুমতি। # সলমনের জামিনের কাগজপত্র তৈরি হয়ে গিয়েছে, তা জেলে পৌঁছলে ছেড়ে দেওয়া হবে তাঁকে। # তাঁর জেল মুক্তির ৪ পাতার আদেশে সইসাবুদ শেষ। # সেশনস কোর্ট থেকে জামিনের আবেদন যাবে আগে ট্রায়াল কোর্টে। সেখান থেকে মুক্তির নির্দেশ যোধপুর সেন্ট্রাল জেলে যাবে, যেখানে সলমন বন্দি। তারপরই জেল থেকে ছেড়ে দেওয়া হবে তাঁকে। সব কিছু শেষ করতে সন্ধে হয়ে যেতে পারে। সূর্যাস্তের মধ্যে জামিনের কাগজ জেলে পৌঁছে গেলে সন্ধেতেই বেরিয়ে আসবেন তিনি। # আজ আদালতে সলমনের আইনজীবী হস্তিমল সারস্বত সওয়াল করেন, তাঁর মক্কেল কখনও জামিনের শর্ত লঙ্ঘন করেননি, ডাক পড়লে নিয়মমাফিক আদালতে হাজিরা দিয়েছেন। আগের আচরণের কথা মাথায় রেখে তাঁর জামিন মঞ্জুর হোক। # এক নির্দোষীকে জেল থেকে ছাড়াতে পেরে তিনি ভীষণ খুশি। এবিপি আনন্দকে বলেছেন হস্তিমল। # জামিন পাওয়ার পরেই মুম্বইতে সলমনের বাসভবন গ্যালাক্সিতে ভিড় করেন বলি সেলেবরা। প্ল্যাকার্ড হাতে দরজায় দেখা যায় অসংখ্য অনুগামীকে।  নাচ গান হইচই করে ভাইজানের জামিন সেলিব্রেট করছিলেন তাঁরা। এর আগে কৃষ্ণসার শিকার মামলায় অপরাধী সাব্যস্ত হয়ে যোধপুর সেন্ট্রাল জেলের খুপরিতে পরপর দু’রাত্তির কাটাতে বাধ্য হন ভাইজান। পরিস্থিতি এমন যে আশঙ্কা দেখা দেয়, এই জেলবাস তাঁর এখনই শেষ নাও হতে পারে। আজ তাঁর জামিনের আবেদনের রায় বার হওয়ার কথা থাকলেও গতকাল বদলি হয়ে যান সংশ্লিষ্ট বিচারক। ফলে অনেকেই বলেন, যতদিন না নতুন বিচারক কাজ বুঝে নিচ্ছেন, ততদিন জেলেই কাটাতে হবে কৃষ্ণসার হত্যার অপরাধী সলমন খানকে। কুলার খাটিয়া ও চারটে কম্বল সম্বল করে জেলের মধ্যে রাত কাটাতে বাধ্য হচ্ছেন বলিউডের কার্যত একচ্ছত্র সম্রাট। হাহাকার পড়ে যায় অনুগামীদের মধ্যে, ফিল্মি দুনিয়ারও মাথায় হাত। এই পরিস্থিতিতে তাঁকে যত দ্রুত সম্ভব জেল থেকে বার করতে মরিয়া তাঁর আইনজীবীরা গতকাল যোধপুর সেশনস কোর্টে সওয়াল করেন, ভাইজানের জীবনের আশঙ্কা রয়েছে, গ্যাংস্টার রবি পূজারী তাঁকে হত্যার চেষ্টা করছে, তাই যত দ্রুত সম্ভব জামিন মঞ্জুর করা হোক। শুনানির পর বিচারক রবীন্দ্র কুমার জোশী একদিনের জন্য রায় মুলতুবি রাখেন। কিন্তু এরপরেই তাঁর রুটিন বদলি হয়ে যায় সিরোহিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget