এক্সপ্লোর

‘জাতীয় বিপদ’ ব্লু হোয়েলের মোকাবিলায় দূরদর্শনকে শিক্ষামূলক অনুষ্ঠান তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ব্লু হোয়েল চ্যালেঞ্জের মতো মারণ অনলাইন গেমকে জাতীয় বিপদ আখ্যা দিয়ে এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য দূরদর্শনকে ১০ মিনিটের শিক্ষামূলক অনুষ্ঠান তৈরির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এক সপ্তাহের মধ্যেই এই অনুষ্ঠান তৈরির নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্রর নেতৃত্বাধীন বেঞ্চ। এই বেঞ্চে আছেন বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। এই অনুষ্ঠান তৈরি হওয়ার পর সেটি শুধু দূরদর্শনই নয়, সব বেসরকারি চ্যানেলে প্রাইম টাইমে সম্প্রচার করতে হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতিরা আরও বলেছেন, যে শিশুরা নিঃসঙ্গ ও অবসাদগ্রস্ত, তাদেরই বিপজ্জনক অনলাইন গেমের প্রতি আকৃষ্ট হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। কেউ যাতে এই ধরনের প্রাণঘাতী গেমের শিকার না হয়, তার জন্য ব্যবস্থা নিতে হবে কেন্দ্রকে। টেলিভিশনে সচেতনতামূলক অনুষ্ঠান দেখালে সেটা সবচেয়ে কার্যকর হবে। তাই নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের সঙ্গে আলোচনার ভিত্তিতে দূরদর্শনকে এক সপ্তাহের মধ্যে একটি অনুষ্ঠান তৈরি করতে হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে শিশুদের ব্লু হোয়েলের মতো গেমের বিপদ সম্পর্কে সচেতন করতে হবে। অতিরিক্ত সলিসিটর জেনারেল পি এস নরিসংহ বলেছেন, এখনও পর্যন্ত সারা দেশে ২৮ জন ব্লু হোয়েল চ্যালেঞ্জের শিকার হয়েছে। এই ঘটনাগুলির তদন্ত চলছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য একটি কমিটি গঠন করেছে বিদ্যুৎ ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে জবাব দেওয়ার জন্য তিন সপ্তাহ প্রয়োজন। অতিরিক্ত সলিসিটর জেনারেলের এই আর্জি মঞ্জুর করে আদালত।

সেরা শিরোনাম

Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য

ভিডিও

Milan Pradhan: Nandigram-এর Congress-এর প্রার্থী মিলন প্রধানের জেলমুক্তি
Anubrata Mondal News | চেয়ারে বসে কেষ্ট, সামনেই ভাঙা হল টেবিল
Anubrata Mondal - Birbhum News | সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব | ABP ANANDA
Anubrata Mondal - Birbhum News | বীরভূমে কেষ্টর সামনেই 'ভয়ঙ্কর খেলা'! সিউড়িতেই অনুব্রত মণ্ডলের সামনেই পার্টি অফিসে তাণ্ডব
Anubrata Banerjee - Birbhum News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026 : জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
জেল থেকে ছাড়া পেয়েই চাঞ্চল্যকর অভিযোগ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর, '৩ তলা থেকে...'
Rohit Sharma: সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
সচিন, কোহলির পর মাত্র তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে ওয়ান ডেতে বিরাট মাইলফলক স্পর্শ করলেন রোহিত
Kolkata News : কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
কলকাতার স্কুল থেকে সরানো হল কার্ল মার্কস, মাও সে তুং-এর ছবি ; আপত্তি জানায় RSS-এর শিক্ষক সংগঠন
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
India vs West Indies: তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
তিন সেঞ্চুরিতে চাপে ভারত, কুলদীপের নজির গড়ার রাতে ম্য়াচ জিততে কোহলিদের লক্ষ্য ৪০৬
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
Srijit Mukherji: সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
সরকার বদল না হলে, 'উইঙ্কল টুইঙ্কল' মুক্তিতে সমস্যা হতে পারত: সৃজিত মুখোপাধ্যায়
Indian Cricket Team: নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
নজরে নিউজ়িল্যান্ড সিরিজ়, গিলসহ সকল সিনিয়র ক্রিকেটাররা খেলবেন রঞ্জি, সিদ্ধান্তে টিম ম্যানেজমেন্টের
Embed widget