এক্সপ্লোর

ট্রেনারের পরামর্শে দু বেলা গোমাংস খেয়ে অলিম্পিক্সে ৯টি সোনা জিতেছেন বোল্ট, ট্যুইট বিজেপি এমপি-র!

  নয়াদিল্লি: দল গোহত্যা, গোমাংস খাওয়ার বিপক্ষে। কিন্তু কার্যত গোমাংস ভক্ষণের পক্ষেই সওয়াল করলেন বিজেপি সাংসদ উদিত রাজ। এক ট্যুইটে এই দলিত নেতা বিশ্বখ্যাত অ্যাথলেট উসেইন বোল্টের গোমাংস খাওয়ার কথা উল্লেখ করেছেন, যা দেখে বিস্মিত রাজনৈতিক মহল মনে করছে, তিনি গোমাংস ইস্যুতে দলের বিরোধী অবস্থান নিয়েছেন। ট্যুইটে উদিত লিখেছেন, জামাইকার উসেইন বোল্ট গরিব ঘরের সন্তান ছিলেন। তাঁর ট্রেনার তাঁকে দু বেলাই গোরুর মাংস খাওয়ার পরামর্শ দেন। সেই উপদেশ পালন করেই অলিম্পিক্সে ৯টি সোনা জেতেন তিনি। এভাবে ঘুরিয়ে গোমাংস খাওয়া তিনি সমর্থন করেছেন বলেই মনে করা হচ্ছে। কেন্দ্রে ক্ষমতায় আসার পর গোমাংস খাওয়ার ইস্যু নিয়ে উঠেপড়ে লেগেছে বিজেপি। যেসব রাজ্যে তারা সরকার চালাচ্ছে, সেখানে গোহত্যা ও গোমাংস কেনাবেচা নিষিদ্ধ করে কঠোর আইন চালু করার তোড়জোড় করছে। ট্রেনারের পরামর্শে দু বেলা গোমাংস খেয়ে অলিম্পিক্সে ৯টি সোনা জিতেছেন বোল্ট, ট্যুইট বিজেপি এমপি-র! উদিত অবশ্য ট্যুইটের পরই বুঝতে পারেন, ঝড় উঠতে পারে। তাই আগে থাকতেই সম্ভাব্য ড্যামেজ কন্ট্রোলের জন্য ইস্যুটি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন। বোঝাতে চান, দেশের অ্যাথলেটদের জন্যই তিনি বোল্টের প্রসঙ্গ টেনেছেন। বলেন, আমি এটাই বলতে চাইছি যে, দেশে উপযুক্ত পরিকাঠামো নেই বা দুর্নীতির রমরমা—এসব অজুহাত দেওয়া বন্ধ করে আমাদের ক্রীড়াবিদরা যেন উসেইন বোল্টকে দেখে অধ্যবসায়, দৃঢ়তা, সংকল্পের শিক্ষা নেন। তাঁর মতোই এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিতে হবে তাঁদের। এ দেশে খেলাধূলায় সুযোগ-সুবিধার অভাব নেই, জামাইকা বা কেনিয়ার মতো দেশের তুলনায় এখানকার সরকার খেলোয়াড়দের পিছনে প্রচুর অর্থ ঢালে বলে দাবি করেন তিনি।  

সেরা শিরোনাম

NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?

ভিডিও

Suvendu Adhikari on Bangladesh: হিংসার আগুনে জ্বলছে বাংলাদেশ, 'আমি উদ্বিগ্ন', বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগের বার্তা
Birbhum Tulu Mondal: বীরভূমের ২টি থানায় টুলু মণ্ডলকে তলব, কোটি কোটি টাকা-সোনা উদ্ধারকাণ্ডে তলব
KMC Election Supreme Court: শেষ পর্যন্ত পুরসভার ভোট কবে হবে? জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে, আজ শুনানি
BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget