এক্সপ্লোর

ব্রেক্সিট: অর্থনীতিতে প্রভাব মোকাবিলায় তৈরি ভারত, জানালেন জেটলি,রাজন

নয়াদিল্লি: ব্রিটেনের গণভোটে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছেদের জনাদেশের প্রভাব পড়ল ভারতীয় অর্থনীতিতেও। বড় পতন সেনসেক্সে। কমছে টাকার দাম। লোকসানের আশঙ্কা বাণিজ্যকারী ভারতীয় সংস্থাগুলির। পড়ছে টাটা মোটর্স, টিসিএস, ইনফোসিস, উইপ্রোর শেয়ারমূল্য।  দাম কমল টাকার। আজ বাজার খোলার আগেই ডলারের তুলনায় টাকার দাম কমে যায়। ১ ডলারের দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৮ টাকা। এরইমধ্যে আশঙ্কা, মহার্ঘ হতে পারে আমদানি নির্ভর পেট্রোল-ডিজেল। এই পরিস্থিতেতে আসরে নামল রিজার্ভ ব্যাঙ্ক। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলিও বলেছেন পরিস্থিতি মোকাবিলায় তৈরি সরকার। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন জানিয়েছেন, বাজারে দিকে নজর রাখা হচ্ছে। কোনও রকম গোলমাল দেখা দিলে সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীও বলেছেন, স্বল্প ও মাঝারি মেয়াদে ব্রেক্সিটের প্রভাব মোকাবিলা ভারতীয় অর্থনীতি তৈরি। দেশের অর্থনীতিতে ব্রেক্সিটের প্রভাব যথাসম্ভব কম করাই সরকারের লক্ষ্য। এক বিবৃতিতে জেটলি বলেছেন, গণভোটের রায়কে ভারত শ্রদ্ধা করে। একইসঙ্গে আগামী দিনগুলিতে এর প্রভাব সম্পর্কেও সরকার ওয়াকিবহাল। তিনি বলেছেন, বিশ্বায়নের যুগে অনিশ্চয়তা ও অস্থিরতা রয়েইছে। ব্রেক্সিটের রায় এই অস্থিরতায় প্রভাব ফেলবে। কারণ, গণভোটের রায় ব্রিটেন, ইউরোপ এবং বাকি বিশ্বে কী ধরনের প্রভাব ফেলবে তা এখনও অনিশ্চিত। সম্ভাব্য এই টালমাটাল পরিস্থিতি বিশ্বের সমস্ত দেশগুলিকেই সতর্ক সঙ্গে মোকাবিলা করতে হবে। সেই সঙ্গে মাঝারি মেয়াদে এর প্রভাব সম্পর্কে সাবধান রাখতে হবে। ব্রেক্সিটের প্রভাব মোকাবিলায় ভারত পরিস্থিতি মোকাবিলা সম্পূর্ণ তৈরি বলে আশ্বস্ত করেছেন অর্থমন্ত্রী। তিনি  বলেছেন, ভারত বিশ্বের অন্যতম সবচেয়ে দ্রুত গতিতে বাড়তে থাকা অর্থনীতি। পরিস্থিতির মোকাবিলায় সরকার, রিজার্ভ ব্যাঙ্ক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলি একযোগে কাজ করছে। একইসঙ্গে মাঝারি মেয়াদে সরকার পণ্য পরিষেবা কর (জিএসটি) সহ অন্যান্য সংস্কারের কর্মসূচী এগিয়ে নিয়ে যাবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Harish Rana Euthanasia Case: ৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
৩৫০০ টাকার পেনশন, বিক্রি হয়ে গিয়েছে বাড়ি, ছেলের নিষ্কৃতিমৃত্যু চেয়ে দীর্ঘ লড়াই, সর্বস্ব হারিয়েছেন হরীশ রানার মা-বাবা
New WhatsApp Features: নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
নাবালক-নাবালিকার হোয়াটস অ্যাপ চ্যাট ? নিয়ন্ত্রণ করতে পারবেন বাবা-মা ! কীভাবে ?
FIFA World Cup: স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
স্বাগত জানিয়েও পাল্টা খােঁচা, বিশ্বকাপ ফুটবলে ইরানের 'বয়কট' সিদ্ধান্তে কী বলছেন ট্রাম্প?
LPG Gas Crisis: গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
গ্যাসের হাহাকারে টালমাটাল রেস্তোরাঁ, কাটছাঁট এবার বিয়েবাড়ির মেনুতেও !
LPG Crisis : আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
আমেরিকা-ইরান যুদ্ধের বড় প্রভাব ভারতে, হোটেল থেকে শ্মশান, এই ৫টি ক্ষেত্রে বিপত্তি !  
Gold Investment Tips: যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
যুদ্ধ চললেও কেন সস্তা হচ্ছে সোনা ? বিনিয়োগের এটাই কি সেরা সময় ?
LPG Crisis : রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
রান্নার গ্যাসের আকাল, কুইক-কমার্স প্ল্যাটফর্মেও পাওয়া যাচ্ছে না ইন্ডাকশন স্টোভ, বাড়ছে উদ্বেগ
LPG Crisis :  এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
এলপিজি সংকটে ক্যান্টিনে সমস্যা, কর্মীদের জন্য ‘ওয়ার্ক ফ্রম হোম’ ঘোষণা করল HCLTech
Embed widget