এক্সপ্লোর

গরহাজির মিঠুনকে নিয়ে তপ্ত রাজ্যসভা

নয়াদিল্লি: স্বপন দাশগুপ্ত, মেরি কম, নরেন্দ্র যাদব, সুব্রক্ষ্মণ্যম স্বামীদের শপথ নেওয়ার দিনেই তৃণমূল সাংসদ মিঠুন চক্রবর্তীর দীর্ঘ অনুপস্থিতি নিয়ে উত্তাল হল রাজ্যসভা। সারদায় নাম জড়ানোর পর থেকে প্রবল অভিমানে তৃণমূলের থেকে মুখ ফিরিয়েছেন মিঠুন। ২০১৪ সালের ১০ জুন তিনি রাজ্যসভায় সাংসদ হিসেবে শপথ নেন। সেই বাদল অধিবেশনেই তিনি বার কয়েক সংসদে এসেছিলেন। সেই  শেষ! নভেম্বর মাস থেকে সারদা মামলায় তাঁর নাম জড়িয়ে যায়। গত বছর মে মাসে ইডি তাঁকে ডেকে পাঠানোর পর তারকা সাংসদের অস্বস্তি আরও প্রবল হয়। সংসদে আর তাঁকে দেখা যায়নি। বিষয়টি নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে সংসদে। আজ রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়ান জানান, মিঠুন তাঁর অসুস্থতার কারণে বর্তমান অধিবেশনে উপস্থিত থাকতে পারবেন না বলে আর্জি জানিয়েছেন। মিঠুনের চিঠিটি কুরিয়ান সভাকক্ষে পড়ে শোনান। তার পরেই সমাজবাদী পার্টির সদস্য নরেশ অগ্রবাল ক্ষুব্ধ ভঙ্গিতে বলে ওঠেন, এক জন সাংসদ কতগুলি অধিবেশনে চিঠি ধরিয়ে ছুটি পেতে পারেন? এই ছাড়পত্রের একটা সীমা থাকা দরকার। নরেশের দাবি, ‘‘কেউ অসুস্থ থাকতেই পারেন। কিন্তু প্রত্যেকটি অধিবেশনেই তার জন্য ছুটি নিলে সেটা সাংসদের সুবিধার অপব্যবহার করা হয়।’’ রাজ্যসভায় তৃণমূলের পক্ষ থেকে আজ উপস্থিত একমাত্র সাংসদ ছিলেন সুখেন্দুশেখর রায়। তিনি তখন উঠে দাঁড়িয়ে বলেন, ‘‘আমাদের দলীয় সাংসদ মিঠুন চক্রবর্তী দীর্ঘ দিন ধরেই অসুস্থ। তিনি এ ব্যাপারে মেডিক্যাল রিপোর্টও জমা দিয়েছেন। আমি অনুরোধ করছি তাঁর ছুটি মঞ্জুর করা হোক।’’ কিন্তু সুখেন্দুশেখরবাবুর কথা শুনেও সভায় ক্ষোভ কমেনি। জেডি (ইউ) সাংসদ কে সি ত্যাগী বলেন, ‘‘সব দলেই একটা নিয়ম করা উচিত যে তারা যাঁকে পাঠাচ্ছে, তিনি যেন সংসদে আসেন এবং তাঁর দ্বারা সংসদ যেন লাভবান হয়।’’ কেউ বারবার অনুপস্থিত থাকলে তাঁর সাংসদ পদ খারিজ করা হোক বলেও দাবি ওঠে। জবাবে কুরিয়ান বলেন, ‘‘যদি কোনও সদস্য জানান যে তিনি অসুস্থ তা হলে তাঁকে অবিশ্বাস করার কারণ নেই। প্রাথমিক ভাবে তাঁর বক্তব্যকেই মেনে নেওয়া হয়। কিন্তু যদি অন্য কিছু প্রমাণিত হয় তা হলে আমরা দেখব করণীয় কী রয়েছে।’’ তৃণমূল সূত্রে অবশ্য খবর, শুধুমাত্র চলতি অধিবেশন নয়, তাঁর মেয়াদের বাকিটুকুও সংসদে আসার কোনও পরিকল্পনা নেই মিঠুনের। তিনি সেটা জানিয়েও দিয়েছেন তৃণমূলের সংসদীয় নেতৃত্বকে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়েরই অনুযোগ যে তাঁর দলের সাংসদ তাঁর সঙ্গেই যোগাযোগ রাখেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget