এক্সপ্লোর

জওয়ানদের বিষণ্ণতা, আত্মহত্যা রুখতে বিশেষ উদ্যোগ বিএসএফ-এর

নয়াদিল্লি: পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ান ও অফিসারদের বিষণ্ণতা ও আত্মহত্যার প্রবণতা রোখার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হল। বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার অঙ্গ হিসেবে জওয়ান ও অফিসারদের মানসিক অবস্থার উপরে জোর দেওয়া হচ্ছে। ‘ওয়েলনেস কোশন্ট অ্যাসেসমেন্ট টেস্ট’ চালু করা হয়েছে। এই উদ্যোগের ফলে সাফল্যও এসেছে। বিএসএফ-এর ডিরেক্টর জেনারেল কে কে শর্মা বলেছেন, ‘অতীতে কোনও অভিযানের চেয়ে হৃদরোগ, আত্মহত্যা বা দুর্ঘটনায় বেশি জওয়ান ও অফিসারের মৃত্যু হয়েছে। তবে আমরা বেশ কিছু উদ্যোগ নেওয়ার ফলে আত্মহত্যার ঘটনা অনেক কমে গিয়েছে। ২০১৪ সালে বিএসএফ-এর ৪৬ জন জওয়ান ও অফিসার আত্মহত্যা করেছিলেন। ২০১৫ সালে আত্মহত্যার ঘটনা কমে হয় ২৭। গত বছর আরও কমে হয় ২৪। জওয়ানদের মানসিক চাপ কাটানোর জন্য কয়েকটি কোর্স চালু করা হয়েছে। কোনও জওয়ান বা অফিসার মানসিকভাবে বিধ্বস্ত কি না, সেটা জানার জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। এর ফলে দারুণ উপকার হচ্ছে। ৯৫ শতাংশ জওয়ান ও অফিসারই মানসিকভাবে সুস্থ। বাকিদের কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে।’ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে প্রতিকূল পরিবেশে থাকতে হয় জওয়ানদের। তাঁরা দীর্ঘদিন পরিবারের লোকজনের থেকে দূরে থাকতে বাধ্য হন। তার ফলেই জওয়ানদের মানসিক সমস্যা হয়। বিএসএফ-এর ডিজি-র মতে, বেশিরভাগ জওয়ান ও অফিসারই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। সামান্য কয়েকজন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাঁদের মানসিক চাপ সামাল দেওয়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে, ছুটি কাটিয়ে ফেরার ১০-১৫ দিনের মধ্যেই জওয়ান বা অফিসাররা আত্মহত্যা করেছেন। পারিবারিক জীবনের নানা চাপের কারণেই তাঁরা চরম সিদ্ধান্ত নিয়েছেন। জওয়ানদের মানসিকভাবে সুস্থ রাখার জন্য যোগাসনের পাশাপাশি ৪০ মিনিটের একটি ছবিও দেখানো হচ্ছে। এর ফলে তাঁদের উপকার হচ্ছে।

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?

ভিডিও

Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ১: স্ট্রং অ্যাকশনের আশ্বাস মুখ্য়মন্ত্রীর, বারুইপুরে দাঁড়িয়ে দিলেন ৭২ ঘণ্টার ডেডলাইন
Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, ভাসবে কোন কোন জেলা? প্রবল দুর্যোগ কোথায় কোথায়
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Embed widget