এক্সপ্লোর

বুলন্দশহর গণধর্ষণে গ্রেফতার তিনজনের ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজত, সংসদে অখিলেশের ইস্তফা দাবি, উষ্মা রাজ্যপালের

নয়াদিল্লি: বুলন্দশহরে মা, মেয়ের গণধর্ষণে রবিবার গ্রেফতার হওয়া তিন সন্দেহভাজনকে ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দিল স্থানীয় আদালত। এরা হল বাবলু, নরেশ ও রঈস। গতকাল উত্তরপ্রদেশ পুলিশের হাতে আটক হয়েছে আরও অনেকে। নয়ডার মহিলা ও তাঁর নাবালক মেয়েকে শুক্রবার ও শনিবারের মাঝের রাতে পশ্চিম উত্তরপ্রদেশের হাইওয়ের কাছে গাড়ি থেকে টেনে নামিয়ে গণধর্ষণ করে ডাকাতরা। পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বাড়ির অন্য সদস্যদের সঙ্গে শাহজাহানপুরের দেশের বাড়ি যাচ্ছিলেন তাঁরা। গাড়িটি দিল্লি-কানপুর হাইওয়েতে দোস্তপুর গ্রামের কাছে একটি ধাতব পদার্থে ধাক্কা মারে। গাড়িচালক কী হয়েছে, দেখতে নেমে আসতেই তাকে ঘিরে ধরে ডাকাতরা গাড়িটি ঝোপের দিকে নিয়ে যেতে বাধ্য করে।   ঘটনাটি জাতীয় স্তরে আলোড়ন তুলেছে। সোমবার সংসদে বিজেপি সাংসদরা এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদবের পদত্যাগ চেয়েছেন। তাঁদের অভিযোগ, পুলিশ কাজ করতে পারছে না। রাজ্যের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সমাজবিরোধী, অপরাধীরা রাজ্য সরকারের কাছে সুরক্ষা পাচ্ছে, সেজন্যই এমন ঘটনা ঘটছে। উত্তরপ্রদেশ কার্যত জ্বলছে বলে মন্তব্য করে বিজেপি সাংসদ ভোলা সিংহ বলেন, মুখ্যমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত। পাল্টা সমাজবাদী পার্টির এমপিরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইস্তফা দাবি করেন। এদিন বুলন্দশহরের আইজি (আইনশৃঙ্খলা) হরে রাম শর্মা জানান, গ্রেফতার যুবকদের কাছ থেকে ধর্ষিতাদের গয়না, নগদ সাড়ে ৫ হাজার টাকাও উদ্ধার হয়েছে। ফার্স্ট ট্রাক আদালতে মামলার বিচারের আবেদন করা হবে বলে জানান তিনি। তিন মাসের চার্জশিট পেশ করার চেষ্টা করা হবে বলেও জানা গিয়েছে। পুলিশকর্তাটি জানান, আরও সাত-আটটি নাম পাওয়া গিয়েছে, তাদের ধরতে ৬টি দলও গড়েছে পুলিশ। হাইওয়ে সংলগ্ন এলাকায় টহলদারিও জোরদার করা হয়েছে। এদিকে রাজ্যে বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি থাকতে গণধর্ষণের ঘটনাটিতে প্রবল উষ্মা প্রকাশ করে রাজ্যপাল রাম নায়েক বলেছেন, এটাই প্রথম নয়। এমন ঘটনা বিভিন্ন জায়গায় হচ্ছে। সকলের নিরাপত্তা সুনিশ্চিত করা জরুরি। এহেন ঘটনা আর হবে না, এটা নিশ্চিত করতে রাজ্য সরকার ও পুলিশকে তাদের কর্তব্য পালন করতে হবে। যদি খবর পেয়েই মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে শীর্ষ পুলিশকর্তাদের পাঠানোয় সন্তোষ প্রকাশ করেন তিনি। রাজ্য সরকার এদিন বৈভব কৃষ্ণাকে সাসপেন্ড করে বুলন্দশহরের নতুন এসপি পদে বসিয়েছে পিএসি অফিসার আনিস আহমেদ আনসারিকে। অতিরিক্ত এসপি পদে গতকাল সাসপেন্ড হওয়া রামমোহন সিংহের জায়গায় আনা হয়েছে মান সিংহকে।     .  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget