এক্সপ্লোর

এবার থেকে দোকান, শপিং মল, সিনেমা হল খোলা রাখা যাবে ২৪x৭, মডেল বিলে অনুমোদন কেন্দ্রের

নয়াদিল্লি: এবার থেকে দোকান বা শপিং মলের বন্ধ-খোলার সময় মনে রাখার দিন শেষ। সিনেমা হলে গিয়ে শোয়ের টাইমিং নিয়ে চিন্তার করারও কোনও প্রয়োজন নেই। কারণ, এবার থেকে দোকান হোক বা শপিং মল, কিংবা সিনেমা হল— সবকিছু খোলা থাকতে পারবে ২৪ ঘণ্টাই, বছরের ৩৬৫ দিন! বুধবার এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি জানান, এদিন সকালেই ‘দ্য মডেল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট বিল ২০১৬’-এ অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। সরকারি সূত্রকে উদ্ধৃত করে দাবি সংবাদসংস্থা পিটিআইয়ের। এর ফলে এবার থেকে চাইলে সমস্ত দোকান, শপিং মল এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি বছরে ৩৬৫ দিনই ২৪-ঘণ্টা খোলা রাখতে পারবে। কেন্দ্রের মতে, এর ফলে, দেশে বিপুল কর্মসংস্থান হবে। কারণ, গ্রাহক আসলেই ব্যবসা হবে। আর ব্যবসা হলে আয় হবে। আর গ্রাহকের স্বার্থে কর্মসংস্থানও বৃদ্ধি পাবে। জেটলি বলেন, এই বিলের মূল উদ্দেশ্য হল কর্মসংস্থানকে বাড়ানো। যেমন, শপিং মলগুলি সপ্তাহের সাতদিনই খোলা থাকে। সেখানে কোনও ফিক্সড কাজের সময়সীমা নেই। ফলে, এবার যে সব প্রতিষ্ঠানে দশজনের বেশি কর্মী রয়েছেন, সেখানে কাজের সময় বাছার সুযোগ মিলবে। উৎপাদন শিল্প ছাড়া এই নিয়ম কার্যকর করতে সংসদের অনুমোদনের প্রয়োজন নেই। জেটলি মনে করিয়ে দেন, যেহেতু মডেল বিলটি রাজ্যের বিষয়, তাই এই সেটি রাজ্যগুলির কাছে পাঠিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি আরও জানিয়েছেন, মহিলারাও যাতে এবার থেকে পর্যাপ্ত নিরাপত্তার সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে নাইট শিফটে কাজ করতে পারেন, সে দিকেও বিশেষ নজর দিচ্ছে কেন্দ্রীয় সরকার।    

সেরা শিরোনাম

BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

WB Health Department: স্বাস্থ্য দফতরে 'থ্রেট কালচার', মূল অভিযুক্ত SP দাসের মেয়েকে বদলি
Weather News: দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের ভ্রুকুটি, সপ্তাহান্তে ভারী বৃষ্টি?
CM Suvendu Adhikari:
Suvendu Adhikari: রাজ্যে সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা
Nakashipara News: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার নাকাশিপাড়া পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্য

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
বিজেপি-তে যোগ দিচ্ছেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বরাইক? রাজ্যসভার টিকিট কি বাঁধা? একটু পরেই সাংবাদিক বৈঠক
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Embed widget