এক্সপ্লোর
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘভাতা বাড়ল ২ শতাংশ

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর। মহার্ঘভাতা পাঁচ শতাংশ থেকে বেড়ে হল সাত শতাংশ। এ বছরের ১ জানুয়ারি থেকেই কার্যকর হচ্ছে নয়া মহার্ঘভাতা। এর ফলে উপকৃত হচ্ছেন ৪৮.৪১ লক্ষ কর্মচারী এবং ৬১.১৭ লক্ষ পেনশনভোগী। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিয়ারনেস অ্যালাওয়েন্স এবং পেনশনভোগীদের জন্য ডিয়ারনেস রিলিফ দেওয়ার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে। ১ জানুয়ারি, ২০১৮ থেকেই কার্যকর হচ্ছে নতুন মহার্ঘভাতা। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা পাঁচ শতাংশ মহার্ঘভাতা পাচ্ছেন। সেটা বেড়ে হচ্ছে সাত শতাংশ। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখেই বাড়ানো হল মহার্ঘভাতা।’ কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, প্রতি বছর মহার্ঘভাতা বাবদ খরচ হবে ৬,০৭৭.৭২ কোটি টাকা। এ বছরের জানুয়ারি থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ মাসের জন্য খরচ হবে ৭,০৯০.৬৮ কোটি টাকা। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনেই মহার্ঘভাতা বাড়ানো হল।
আরও পড়ুন
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
























