News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

রবিবার মন্ত্রিসভায় দেখা যেতে পারে ৯ নতুন মুখ

FOLLOW US: 
Share:
নয়াদিল্লি: রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল হচ্ছে। সকাল সাড়ে দশটায় শপথগ্রহণ করতে চলেছেন নতুন মন্ত্রীরা। তার আগে বিশেষ সূত্রে জানা গিয়েছে, মন্ত্রিসভায় ৯ নতুন মুখ দেখা যেতে পারে। মন্ত্রী করা হতে পারে রাজস্থানের জোধপুরের সাংসদ গজেন্দ্র সিংহ শেখাওয়াত, উত্তরপ্রদেশের বাগপতের সাংসদ সত্যপাল সিংহ, কেরলের প্রাক্তন আইএএস আধিকারিক অ্যালফন্স কান্ননথানম, বিহারের আরার সাংসদ রাজকুমার সিংহ, প্রাক্তন আইএফএস আধিকারিক হরদীপ সিংহ পুরী, মধ্যপ্রদেশের টিকমগাহর সাংসদ বীরেন্দ্র কুমার, কর্ণাটকের সাংসদ অনন্ত কুমার হেগড়ে, উত্তরপ্রদেশের রাজ্যসভা সাংসদ প্রতাপ শুক্ল ও বিহারের বক্সারের সাংসদ অশ্বিনী কুমার চৌবেকে। এছাড়া অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি কে হরিবাবুও মন্ত্রী হতে পারেন বলে শোনা যাচ্ছে। রাষ্ট্রমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হতে পারেন নির্মলা সীতারমন। ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার মন্ত্রিসভার রদবদল করতে চলেছেন। ২০১৯ সালে পরবর্তী লোকসভা নির্বাচনের আগে ঘর গুছিয়ে নিতে চাইছেন মোদী। সেই কারণে তিনি নিজেই ৯ জনকে নতুন মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন বলে বিজেপি সূত্রে খবর। কয়েকজন মন্ত্রীর দফতর বদলও করা হতে পারে। নতুন মন্ত্রীদের শপথগ্রহণের পরেই ব্রিকস সম্মেলনে যোগ দিতে চিনে যাবেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভায় রদবদলের আগেই রাজীব প্রতাপ রুডি, কলরাজ মিশ্র সহ ৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন। ৭৫ বছর বয়সি কাউকে মন্ত্রিসভায় রাখা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুযায়ী পদত্যাগ করেছেন কলরাজ। মন্ত্রিসভায় ৯ জন নতুন মুখ এলেও, প্রতিরক্ষামন্ত্রী কে হবেন, সেটা এখনও জানা যায়নি।
Published at : 02 Sep 2017 09:52 PM (IST) Tags: cabinet reshuffle PM Narendra Modi BJP

সম্পর্কিত ঘটনা

Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক

Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক

Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা

Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা

Sonam Wangchuk: দিল্লিতে সংসদ ভবন অভিযান শুরুর আগেই লাঠিচার্জ, অভিযানকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

Sonam Wangchuk: দিল্লিতে সংসদ ভবন অভিযান শুরুর আগেই লাঠিচার্জ, অভিযানকারীদের ছত্রভঙ্গ করল পুলিশ

Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১

Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১

Sonam Wangchuk: সংসদ ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত

Sonam Wangchuk: সংসদ ভবন অভিযানের সকালে হাসপাতাল থেকে চিঠি পাঠালেন সোনম ওয়াংচুক! বেঁধে দিলেন ৩ কড়া শর্ত

বড় খবর

Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ

Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ

National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড

National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা

‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা