এক্সপ্লোর

IMD Weather Update : কনকনে ঠান্ডা হাওয়ার দাপট, দিল্লিতে জারি হলুদ সতর্কতা, সরস্বতী পুজোয় বৃষ্টি শহরে?

বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার ! আবহাওয়া বিভাগ ১৯ জানুয়ারি ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে। দিল্লিতে জারি হলুদ সতর্কতা । 


রবিবার থেকেই কলকাতায় কমেছে শীতের আমেজ। আগেই রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিল । সোমবার থেকে বাড়বে তাপমাত্রা। সোমবার থেকে বুধবারের মধ্যেই দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। কলকাতার তাপমাত্রা পৌঁছবে ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলায় ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে পারদ নামতে পারে। কলকাতায় ঠান্ডা কমার পরিস্থিতি হলেও, দিল্লি-এনসিআর-এ ঠান্ডা কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। দিনের বেলাতেও একটানা ঠান্ডা বাতাস বইছে। মানুষ ঘর থেকে বেরোতেই ঠতঠক করে কাঁপছে।  বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার ! আবহাওয়া বিভাগ ১৯ জানুয়ারি ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে। দিল্লিতে জারি হলুদ সতর্কতা ।                        

দিল্লিতে জারি হলুদ সতর্কতা
গত ২৪ ঘন্টা ধরে, দিল্লি-এনসিআর-এর আকাশ মেঘলা ছিল। সারা দিন ধরে ঠান্ডা বাতাসের দাপট ছিল। রোদের তাপও ছিল বড়ই মৃদু । তাই দিনের বেলাও তাপমাত্রা বেশ কম ছিল। ভোরে ও সন্ধ্যার দিকে ঠান্ডা আরও বাড়ে। সোমবার অবশ্য রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যদিও রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছিই থাকবে।  

ভারতীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ১৯ জানুয়ারী দিল্লি-এনসিআর-এ  কুয়াশা বাড়তে পারে। এই কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা হ্রাসের ফলে সড়কে যান চলাচলে প্রভাব পড়তে পারে। পথচারীদের ও গাড়িচালকদের সকালে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর।  

২৩ জানুয়ারি, সরস্বতী পুজোতে  বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দপ্তর বলছে যে ১৯ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দিল্লিবাসী ঠান্ডা থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন, কিন্তু তার পরে আবার আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা কমতে পারে এবং ঠান্ডা আবার বাড়তে পারে। ২৩শে জানুয়ারি পশ্চিমি ঝঞ্ঝা সক্রিয় হওয়ার কারণে, দিল্লি-এনসিআরের অনেক এলাকায় হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে, যা ঠান্ডার ভাব আরও বাড়িয়ে দিতে পারে। 

সরস্বতী পুজোতে  কলকাতায় বৃষ্টির সম্ভাবনা ? 
সরস্বতী পুজোয় বেলার দিকে তাপমাত্রা বাড়লেও সরস্বতী পুজোর দিন শীতের আমেজ বজায় থাকবে পশ্চিমের জেলাগুলিতে । সকাল-সন্ধ্যা শীতের  আমেজ হালকা থাকলেও, কলকাতা শহরে দিনের বেলায় শীতের কামড় তীব্র হবে না।  খুব সকালে হালকা কুয়াশা থাকবে ঠিকই, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। 

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget