এক্সপ্লোর

Train Accident : যেন ভূমিকম্প! প্রচণ্ড গতিতে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন, মুখোমুখি ধাক্কা আরেক ট্রেনে, বিরাট দুর্ঘটনা

রবিবার সন্ধেবেলায়, মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে আসছিল ওই হাই-স্পিড ট্রেনটি। ট্রেনে ছিলেন প্রায় ৩০০ যাত্রী। কর্ডোবা শহরের কাছে, লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায় সেটি।

মাদ্রিদ:  স্পেনের কর্ডোবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ২১ জনের। আহত শতাধিক। তাদের মধ্যে ২৫ জনের অবস্থা গুরুতর। ইতিমধ্যেই, জোরকদমে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা। 

কীভাবে ঘটল দুর্ঘটনা

সংবাদ সংস্থা সূত্রে খবর, লাইনচ্যুত হয়ে সোজা পাশের ট্র্যাকে চলে যায় হাই-স্পিড ট্রেনটি। উল্টোদিক থেকে আসা আরেকটি ট্রেনে জোরে ধাক্কা মারে ট্রেনটিকে!  রবিবার সন্ধেবেলায়, মালাগা থেকে মাদ্রিদের উদ্দেশে আসছিল ওই হাই-স্পিড ট্রেনটি। ট্রেনে ছিলেন প্রায় ৩০০ যাত্রী। কর্ডোবা শহরের কাছে, লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায় সেটি। ওই ট্র্যাক দিয়েই মাদ্রিদের দিক থেকে আসছিল আরেকটি ট্রেন। সেইসময়ই মুখোমুখি সংঘর্ষ হয় দুটি ট্রেনের। 

'সংঘর্ষের তীব্রতা ছিল প্রায় ভূমিকম্পের মতো'          

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকটি বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু কামরা দুমড়ে-মুচড়ে গেছে। অন্যগুলো ভেঙেচুরে একাকার । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের তীব্রতা ছিল প্রায় ভূমিকম্পের মতো। কয়েকজন যাত্রী তবু জানালা ভেঙে বের হতে পেরেছেন। উদ্ধারকারীরা বেঁচে থাকা যাত্রীদের উদ্ধার করার সময়ও বেশ কয়েকজন আহত হন। ইউরো নিউজ সূত্রে খবর, প্রচণ্ড সংঘর্ষে আগুনও ধরে গিয়ে থাকতে পারে। বগির ভেতরে ধোঁয়া দেখা গিয়েছে।  

শোকে মুহ্যমান ট্রেন                 

রেড ক্রস কর্ডোবা থেকে একটি মেডিকেল অ্যাম্বুলেন্স এবং জায়েন থেকে আরও তিনটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। ইউরো নিউজ সূত্রে খবর, দুটি ট্রেনের যাত্রীদের উদ্ধারের জন্য সবরকম ব্যবস্থা করা হয়েছে। কর্ডোবার অগ্নিনির্বাপণ প্রধান ফ্রান্সিসকো কারমোনার কথায়, জীবিত মানুষগুলোর কাছে পৌঁছনোই কঠিন হয়ে পড়ছে। সেক্ষেত্রে মৃতদেহ সরিয়ে রেখে এগোনোর চেষ্টাও করতে হচ্ছে। এটা একেবারে দুঃস্বপ্নের মতো। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তাঁর শোকবার্তায় বলেছেন, এই রাত স্পেনের কাছে  "গভীর বেদনার রাত"। মর্মান্তিক ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সারা দেশ শোকে মুহ্যমান হয়ে পড়েছে। 

দুর্ঘটনার পর মাদ্রিদ এবং আন্দালুসিয়ার মধ্যে সমস্ত রেল পরিষেবা স্থগিত করা হয়েছে এবং সোমবারও তা বন্ধ থাকবে। আটকে পড়া যাত্রীদের সহায়তার জন্য টার্মিনালগুলি রাতারাতি খোলা থাকবে বলে প্রশাসনিক সূত্রের খবর। তবে কী কারণে এমন বিপর্যয় ঘটে গেল, এখনও বুঝে উঠতে পারছে না রেল কর্তৃপক্ষ। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
জাতিগণনায় যেন সমস্যায় না পড়েন কোনও ভারতীয়, অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
USA-Iran Conflict: 'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
'পশ্চিম এশিয়া থেকে সরে যান', নাগরিকদের সতর্ক করল আমেরিকা, ইরানে কি বড় কিছু ঘটবে?
Price Hike: ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের
ফের দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ! তালিকায় কোনগুলো ? মাথায় হাত মধ্যবিত্তের

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget