এক্সপ্লোর

মঙ্গলবার রদবদল কেন্দ্রীয় মন্ত্রিসভায়

নয়াদিল্লি: উত্তরপ্রদেশ ভোটের দিকে নজর রেখে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলের সাংগঠনিক ক্ষেত্রেও অল্পস্বল্প বদলের সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি ভবনে বেলা এগারোটার সময় শপথ নেবেন নয়া মন্ত্রীরা। জানা যাচ্ছে, আগামী বছরের শুরুতেই উত্তরপ্রদেশ ভোটের কথা মাথায় রেখে মন্ত্রিসভায় উত্তরপ্রদেশের দু’জন প্রতিনিধি থাকতে পারেন। যাঁরা মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন, তাঁদের মধ্যে রয়েছেন উত্তরপ্রদেশে বিজেপির সহযোগী দল, আপনা দলের সাংসদ অনুপ্রিয়া প্যাটেল। এছাড়াও দুই বিজেপি সাংসদ মহেন্দ্র পাণ্ডে ও শিবপ্রতাপ শুক্ল মন্ত্রিসভায় আসতে পারেন। এঁরা দু’জনেই ব্রাহ্মণ, উত্তরপ্রদেশে ব্রাহ্মণ ভোট অবহেলার মত নয়। এ ছাড়া গুজরাটের সাংসদ পুরুষোত্তম রূপালা ও রাজস্থানের অর্জুন রাম মেঘওয়ালেরও মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডের বিজেপি সাংসদ অজয় টামটা ও শিবসেনা সাংসদ অনিল দেশাইও মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। কিছু মন্ত্রক হাত বদলের কথা শোনা যাচ্ছে, তবে প্রধান স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রকে কোনও বদলের সম্ভাবনা নেই বলে খবর। বিদ্যুৎমন্ত্রী পীযূষ গোয়েল ভাল কাজ করেছেন, তাঁর প্রমোশন হতে পারে। আবার ধর্ষণের মামলায় অভিযুক্ত রাজস্থানের নিহাল চাঁদ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন বলে শোনা যাচ্ছে। গত দেড় মাস ধরে দলীয় সভাপতি অমিত শাহের সঙ্গে এই রদবদল নিয়ে বিশদে আলোচনা চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সপ্তাহে তাঁদের মধ্যে এ নিয়ে ঘণ্টা চারেকেরও বেশি কথাবার্তা হয়েছে। এই মুহূর্তে কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ ৬৬জন মন্ত্রী রয়েছেন। সংবিধান অনুযায়ী, ৮২জন মন্ত্রী নিয়োগ সম্ভব। সর্বানন্দ সোনোওয়াল অসমের মুখ্যমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাঁর জায়গায় কাউকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর পদে আনতে হবে।

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget