এক্সপ্লোর

লোকাল ট্রেনের লেট-তথ্য নথিবদ্ধ পদ্ধতিতেই গলদ! দাবি ক্যাগ রিপোর্টে, ব্যবস্থাগ্রহণের আশ্বাস রেলের

কলকাতা: লোকাল ট্রেনের লেটের জেরে জেরবার সাধারণ মানুষ। অথচ, এই লোকাল ট্রেন সঠিক সময়ে চলছে কি না সেই সংক্রান্ত তথ্যই নির্ভুলভাবে রেলের খাতায় নথিবদ্ধ হচ্ছে না। চাঞ্চল্যকর দাবি ক্যাগের রিপোর্টে। গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে, সাফাই পূর্ব রেলের। ক্যাগের রিপোর্টে দাবি করা হয়েছে, লোকাল ট্রেন কতটা লেট, রেলের সেই তথ্যেই রয়েছে গলদ। ২০১৬ সালে, রেলের বিভিন্ন জোন থেকে তথ্য সংগ্রহ করে ২০১৭ সালের মার্চে রিপোর্ট প্রকাশ করে ক্যাগ। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, রেলের বিভিন্ন জোনে লোকাল ট্রেন যতটা লেট করে, সেই তথ্য সঠিকভাবে রেলে নথিবদ্ধ হয় না। ক্যাগ তাদের পর্যবেক্ষণে এ-ও দাবি করেছে, তথ্য সঠিকভাবে নথিবদ্ধ না হওয়ার জেরেই, ট্রেন লেটের ফলে রেলযাত্রীদের নিত্যদিনের সমস্যা সঠিক ভাবে চিহ্নিত করা হচ্ছে না। তাই মিলছে না কাঙ্খিত সমাধানসূত্রও। ট্রেন ঠিক সময়ে চলছে কি না তা রেলে নথিবদ্ধ হয় আইসিএমএস অর্থাৎ‍, ‘ইন্টিগ্রেটেড কোচিং ম্যানেজমেন্ট সিস্টেম’ এর মাধ্যমে। ক্যাগের রিপোর্টে ক্যাগ দাবি করেছে, এই ইন্টিগ্রেটেড কোচিং ম্যানেজমেন্ট সিস্টেমে এখনও অনেক ক্ষেত্রেই তথ্য নথিবদ্ধ করা হয় হাতে লিখে। সেখানেই ঘটে গলদ। তার জেরেই লেট সংক্রান্ত সঠিক পরিসংখ্যান রেলের কাছে নথিবদ্ধ হয় না। নির্ভুল তথ্য নথিবদ্ধ করতে রেলকে ১১টি পরামর্শও দিয়েছে ক্যাগ। পূর্ব রেলের বক্তব্য, এ বিষয়ে, যদি কোনও রেলকর্মীর গাফিলতি প্রমাণিত হয় সেক্ষেত্রে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু, সাধারণ যাত্রীদের একটাই প্রশ্ন, কোন ট্রেন কতটা লেটে চলছে, সেই তথ্যটুকুও যদি সঠিকভাবে রেলের হাতে না থাকে, তাহলে সমস্যার সমাধান হবে কী ভাবে?

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bangladesh News | বিক্ষোভে উত্তপ্ত ঢাকা-গাজিপুর!বস্ত্র কারখানার কর্মীদের আন্দোলনে তুলকালাম পরিস্থিতি
Rahul Gandhi on Gyanesh Kumar News | জ্ঞানেশ কুমার জেলে যাবেন, হুঙ্কার রাহুল গান্ধীর
Mamata Banerjee | কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোহার গেটটির উচ্চতা দ্বিগুণ বাড়ানো হল
Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget