এক্সপ্লোর

খালিস্তান ইস্যু তুললেন অমরিন্দার, কানাডা কোনও সন্ত্রাসবাদী আন্দোলন সমর্থন করে না, 'আশ্বাস' ট্রুডোর

অমৃতসর: ভারত সফররত কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহের বৈঠকে প্রত্যাশিত ভাবেই উঠল খালিস্তান ইস্যু। সপরিবারে ভারত সফরে আসা ট্রুডো স্বর্ণমন্দির ঘুরে দেশভাগের স্মৃতি বিজড়িত মিউজিয়ামে যান ট্রুডো। তারপর স্থানীয় এক হোটেলে অমরিন্দর-ট্রুডোর প্রায় ৪০ মিনিট কথা হয়। সেখানে কানাডার প্রধানমন্ত্রীর হাতে তাঁর দেশকে ঘাঁটি করে সক্রিয় ৯ জনের একটি তালিকা দেন অমরিন্দর, যারা পঞ্জাবে টার্গেট করে খুন করা, নানা ধরনের ঘৃণা-বিদ্বেষমূলক অপরাধে জড়িত, সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে অস্ত্রশস্ত্র সরবরাহ করছে, অর্থ ঢালছে বলে দাবি করেন তিনি। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে তিনি ট্রুডোকে অনুরোধ করেন। পাল্টা ট্রুডো আশ্বাস দেন, তাঁর দেশ ভারত বা অন্যত্র কোথাও সন্ত্রাসবাদী আন্দোলন সমর্থন করে না। অমরিন্দরের মিডিয়া পরামর্শদাতা রবীন ঠুকরাল সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু গোষ্ঠী, যারা কানাডার জনজীবনে সংখ্যায় খুবই ছোট, যারা এসব করছে, তাদের নিয়ন্ত্রণে রাখতে ট্রুডোর সহযোগিতা চান মুখ্যমন্ত্রী। কুইবেকের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের উল্লেখ করে ট্রুডো তাঁকে বলেন, তিনি সারা জীবন এ ধরনের বিপদের মোকাবিলা করেছেন, হিংসার বিপদ সম্পর্কে তিনি পুরোপুরি অবহিত। বৈঠকের পর মুখ্যমন্ত্রী নিজেও ট্যুইট করেন, কানাডার প্রধানমন্ত্রীর সুস্পষ্ট আশ্বাস পেয়ে আশ্বস্ত হলাম। তাঁর দেশ কোনও বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সমর্থন করে না বলে জানিয়েছেন তিনি। তাঁর ঘোষণা ভারতে আমাদের সবার কাছে বড় স্বস্তির ব্যাপার। বিচ্ছিন্ন সন্ত্রাসবাদী লোকজনের মোকাবিলায় তাঁর সরকারের সমর্থনের প্রত্যাশায় রয়েছি আমরা। উল্লেখ করার ব্যাপার হল, আজ ট্রুডোর সঙ্গে ছিলেন কানাডার প্রতিরক্ষামন্ত্রী হরজিত সজ্জন। বৈঠকে যোগ দেন পঞ্জাবের স্থানীয় প্রশাসন মন্ত্রী নভজ্যোত সিংহ সিন্ধু। গত বছর হরজিত পঞ্জাব সফরে এলে তিনি খালিস্তানিদের প্রতি সহানুভূতিশীল, এই অভিযোগে তাঁর সঙ্গে করমর্দন করতে রাজি হননি অমরিন্দর। তবে আজ হরজিতের সঙ্গে হাত মেলান মুখ্যমন্ত্রী। পঞ্জাব পুলিশের ধারণা, রাজ্যে টার্গেট করে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলির পিছনে রয়েছে কানাডা, ব্রিটেন, ইতালি সহ বিদেশের মাটিতে সক্রিয় চক্রান্তকারী ও আর্থিক মদতদাতারা। ঠুকরাল জানান, ট্রুডোকে মুখ্যমন্ত্রী বলেছেন, ভারতের সংবিধানে বাকস্বাধীনতা সুরক্ষিত, কিন্তু বিচ্ছিন্নতাবাদী, কট্টরপন্থী ও হিংসা প্রচারকারীরা এ ধরনের যে কোনও অধিকার হারিয়েছে, কারণ পঞ্জাবের জনগণই তাদের প্রত্যাখ্যান করেছে। যারা পৃথক শিখ রাষ্ট্রের পক্ষে সওয়াল করেছে, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ট্রুডো তাঁকে যাবতীয় উদ্বেগ নিরসনের আশ্বাস দিয়ে বলেন, তিনি ভারত বিশেষত পঞ্জাবের সঙ্গে গভীর সম্পর্ক চান। অমরিন্দর সন্ত্রাসবাদ, অপরাধ, মাদক সমস্যা রোধে ভারত ও কানাডার সহযোগিতার ডাক দেন, জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তার স্বার্থে আরও বেশি করে প্রাসঙ্গিক তথ্য আদানপ্রদানের কথাও বলেন।

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget