এক্সপ্লোর

ভেঙে পড়ল গঙ্গা খাল প্রকল্পের দেওয়াল, উদ্বোধন বাতিল নীতীশের

ভাগলপুর/পটনা: ৩৮৯.৩১ কোটি টাকা ব্যয়ে তৈরি গঙ্গা পাম্প খাল প্রকল্পের উদ্বোধনের আগেই মুখ পুড়ল বিহার সরকারের। ভাগলপুরে আজ এই প্রকল্প উদ্বোধনের কথা ছিল মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের। কিন্তু তার আগেই ভেঙে পড়ল দেওয়াল। গঙ্গার জলে প্লাবিত হল শহরের বিভিন্ন অংশ। ফলে উদ্বোধন বাতিল করে দিতে বাধ্য হলেন নীতীশ। এই প্রকল্পে দুর্নীতির অভিযোগে নীতীশ ও জলসম্পদ ও সেচমন্ত্রী রাজীব রঞ্জন সিংহ লালনের কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখিয়েছে আরজেডি। বিহার ও ঝাড়খণ্ড সরকারের যৌথ উদ্যোগে এই খাল তৈরি করা হয়েছে। এর ফলে বিহারের ভাগলপুরের ১৮,৬২০ হেক্টর ও ঝাড়খণ্ডের গোড্ডা জেলার ৪,০৩৮ হেক্টর কৃষিজমিতে সেচের জল পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে। এই প্রকল্পের উদ্বোধনের কথা জানিয়ে গতকাল সংবাদপত্রে বিজ্ঞাপনও দেওয়া হয়েছিল। কিন্তু গতকাল পরীক্ষামূলকভাবে পাম্প চালাতেই গঙ্গার জলের তোড়ে দেওয়াল ভেঙে যায়। এনটিপিসি উপনগরী সহ বিভিন্ন জায়গা প্লাবিত হয়। কহলগাঁও আদালতের বিচারপতি ও উপ-বিচারপতির বাসভবনেও জল ঢুকে যায়। এরপরেই বিহার সরকারের পক্ষ থেকে সরকারিভাবে জানানো হয়, প্রযুক্তিগত সমস্যার কারণে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিহারের জলসম্পদ বিভাগের প্রধান সচিব অরুণ কুমার সিংহ, ভাগলপুরের জেলাশাসক ও পুলিশ সুপার শহরাঞ্চল থেকে গঙ্গার জল বার করার কাজ পরিদর্শন করছেন। অরুণ বলেছেন, জলের গতিরোধ করার জন্য বালির বস্তা রাখা হয়েছে।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Congress Protest News : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হাজরা মোড়ে প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেস | ABP
CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget