এক্সপ্লোর

লোঢা সুপারিশ: শীর্ষ আদালতের রায় না দেখে মন্তব্য নয়, জানালেন অনুরাগ ঠাকুর

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর কোনও মন্তব্য করতে চাইলেন না। এদিন নতুন করে নির্দেশ জারি করে শীর্ষ আদালত জানিয়ে দেয়, যতক্ষণ না লোঢা প্যানেলের সুপারিশ অক্ষরে অক্ষরে পালন করছে, ততদিন রাজ্য ক্রিকেট সংস্থাগুলির সঙ্গে কোনওপ্রকার আর্থিক লেনদেন করতে পারবে না ভারতীয় বোর্ড। এমনকী, ক্রিকেট ম্যাচের আয়োজনের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। এই প্রেক্ষিতে শীর্ষ আদালতের রায় নিয়ে এদিন বোর্ড সভাপতিকে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, (রায়ের ফলে) ক্রিকেটের ওপর কী প্রভাব পড়বে, তা এখনই বলা যাচ্ছে না। আগে রায়ের কপি পড়ি, তার পর জবাব দেব। এদিন বোর্ড সভাপতি এবং সচিব যথাক্রমে অনুরাগ ঠাকুর ও অজয় শিরকেকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, আগামী ৩ ডিসেম্বরের মধ্যে হলফনামার মাধ্যমে আদালতে এবং লোঢা প্যানেলের সামনে জানাতে যে সংস্কারকে পুরোপুরি কার্যকর করতে ঠিক কত সময় লাগবে। এই প্রসঙ্গে অনুরাগ জানান, বোর্ডের কোথায় সমস্যা, তা আদালতের সামনে পেশ করা হয়েছে। প্রধান বিচারপতি টি এস ঠাকুর, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং এল নাগেশ্বর রাওকে নিয়ে গঠিত বেঞ্চ এদিন লোঢা প্যানেলকে নির্দেশ দিয়েছে নিরপেক্ষ অডিটর নিয়োগ করে বিসিসিআই-এর সব আর্থিক লেনদেন খতিয়ে দেখতে। এই নিয়ে অনুরাগ জানান, বিচারবিভাগের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে। তিনি বলেন, লোঢা সুপারিশকে কার্যকর করার দায় রাজ্য ক্রিকেট সংস্থাগুলির ওপর রয়েছে। বোর্ড তাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করবে।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Rahul Gandhi | বিরোধীদের সভাকে ফ্লপ শো বলে কটাক্ষ বিজেপির, পাল্টা রামলীলা ময়দানের ছবি পোস্ট রাহুলের
MTMC-CPM Jote | দিল্লির মতো বিরোধী ঐক্যের ছবি কি দেখা যাবে পশ্চিমবঙ্গেও?
Murshidabad | স্ট্যান্ড তোলা নিয়েই এবার স্টেশন মাস্টারকে ধমকানোর অভিযোগ মন্ত্রীর বিরুদ্ধে | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ২ ।২৯-এর ভোটে মোদির বিরুদ্ধে রাহুলকেই মুখ মানছেন মমতা-সহ বিরোধী নেতৃত্ব?
GhantaKhanek Sange Suman(০২.১১.২৬)পর্ব ১ । দেশজুড়ে কর্মসূচি BJPর | কলকাতায় মিছিলে নিতিন নবীন | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget