এক্সপ্লোর

ইভিএমে কারসাজি করা যায়, লাইভ প্রদর্শনী করে দাবি আপ বিধায়কের, খারিজ করল কমিশন

নয়াদিল্লি: মঙ্গলবার দিল্লি বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে লাইভ ডেমস্ট্রেশন করে আপ সরাসরি প্রমাণ করে দেখানোর চেষ্টা করল যে, ইভিএম যন্ত্রে কারসাজি করে ভোটের ফল এদিকওদিক করা সম্ভব। আপের বিধায়ক সৌরভ ভরদ্বাজের দাবি, এমন একটি গোপন কোড আছে যা কেউ ভোট দেওয়ার সময়ই ইভিএমে ঢুকিয়ে দিতে পারেন, তাহলেই ভোটযন্ত্র বিগড়ে যাবে। একটি ইভিএম মেশিনে নিজে একটি গোপন কোড ঢুকিয়ে তিনি আপের পক্ষে ১০টি ভোট দেন, দেখা যায়, সব ভোট পড়েছে বিজেপির ঘরে। আপের দাবি, প্রোটোটাইপ ইভিএমে পরীক্ষা চালিয়েছেন সৌরভ, যিনি নিজে ইঞ্জিনিয়ার। ওই ইভিএম তৈরি করেছেন আইআইটি-র একদল বিশেষজ্ঞ। সৌরভের বক্তব্য, ইভিএম নিয়ে ভিত্তিহীন কথা বলছি না আমরা। ইভিএম হ্যাক করা সম্ভব, সেটাই দেখালাম। এটা খুবই সিরিয়াস ব্যাপার। দেশের গণতন্ত্রের সামনে বিপদ। এমন কোনও মেশিন নেই যা হ্যাক করা যায় না। যদিও নির্বাচন কমিশন সৌরভের দাবি খারিজ করে দিয়েছে। তাদের পাল্টা দাবি, যে যন্ত্রে পরীক্ষাটি করা হয়েছে, সেটি কমিশন অনুমোদিত ইভিএমের মতো দেখতে বটে, কিন্তু সেই একই যন্ত্র নয়। তারা এক বিবৃতিতে বলেছে, এটা জানা কথা যে, কমিশনের ব্যবহার করা ভোটযন্ত্র বাদে অন্য যে কোনও যন্ত্রকে পূর্বনির্ধারিত পদ্ধতি অনুসারে ব্যবহার করা যায়। কিন্তু কমিশন অনুমোদিত ভোটযন্ত্র টেকনিকের দিক থেকে পুরোপুরি সুরক্ষিত, একটি ব্যাপক প্রশাসনিক, নিরাপত্তা সংক্রান্ত বিধি মেনে তা ব্যবহার করা হয়। ভিন্ন ডুল্পিকেট যন্ত্রের মাধ্যমে তথাকথিত যে প্রদর্শনী হয়েছে, তা দিয়ে দেশবাসীকে প্রভাবিত করা যাবে না, কমিশনের ব্যবহার করা ভোটযন্ত্র সম্পর্কে তাদের ভুল বোঝানোও যাবে না। যদিও এরপরও অরবিন্দ কেজরীবালের দাবি, কমিশন যে কোনও ইভিএম যন্ত্র দিক, তাঁরা ৯০ সেকেন্ডের মধ্যে সেই যন্ত্র বিগড়ে দিতে পারবেন। বিজেপি অবশ্য বলছে, কেজরীবালের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে নজর ঘোরাতেই আপ এহেন 'ছলনা'র আশ্রয় নিয়েছে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget