এক্সপ্লোর

নগদ সঙ্কট: নীরব, মেহুলদের জন্য 'অচ্ছে দিন' এনেছেন, ব্যাঙ্কিং ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন মোদী, তোপ রাহুলের

নয়াদিল্লি: কয়েকটি রাজ্যে এটিএম থেকে নগদ অর্থ উধাও হয়ে যাওয়ার খবরে চাঞ্চল্যের মধ্যেই নরেন্দ্র মোদীকে তোপ রাহুল গাঁধীর। কংগ্রেস সভাপতির অভিযোগ, পিএনবি জালিয়াতিতে অভিযুক্ত দেশ থেকে চম্পট দেওয়া হিরে ব্যবসায়ী নীরব মোদী, মেহুল চোকসিদের জন্য প্রধানমন্ত্রী 'অচ্ছে দিন' এনে দিয়ে দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন। নীরব, মেহুলের জালিয়াতি করে পালিয়ে যাওয়া নিয়ে মোদী কেন 'নীরব', সেই প্রশ্নও করেন তিনি। রাহুল দেশের বেশ কিছু এলাকায় নগদের সঙ্কটের খবরের ব্যাপারে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, মোদীজী ব্যাঙ্কিং সিস্টেম লাটে তুলে দিয়েছেন। নীরব মোদী ৩০০০০ কোটি টাকা নিয়ে পালিয়ে গেলেও প্রধানমন্ত্রী একটি শব্দও উচ্চারণ করলেন না। আমরা লাইনে দাঁড়াতে বাধ্য হলাম আর আমাদের পকেট থেকে ৫০০-১০০০ টাকা ছিনিয়ে নিয়ে উনি নীরব মোদীর পকেটে ভরে দিলেন। "CashCrunch" হ্যাশট্যাগ দিয়ে হিন্দিতে রাহুল ট্যুইট করেছেন, নোটবন্দির খেলা বুঝুন। আপনার টাকা গেল নীরব মোদীর পকেট। মোদীজীর মাল্য মায়া, নোটবন্দির সন্ত্রাস ফিরে এল। এটিএমগুলি আবার ফাঁকা। দেশের ব্যাঙ্কগুলির এটাই হাল। সদ্যসমাপ্ত সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে প্রধানমন্ত্রী কথা বলতে ভয় পাচ্ছিলেন বলেও কটাক্ষ করে রাহুল বলেন, রাফালে যুদ্ধবিমান, নীরব মোদী প্রসঙ্গে আমরা বলার সুযোগ পেলে প্রধানমন্ত্রী মুখ খুলতেই পারতেন না। প্রধানমন্ত্রী নীরব, মেহুলকে ব্যক্তিগত ভাবে চেনেন বলে দাবি করেন রাহুল, বলেন, উনি দুজনকে 'নীরব ভাই', 'মেহুল ভাই' বলেই ডাকেন। রাহুল ক্ষোভের সুরে মন্তব্য করেন, প্রধানমন্ত্রী দেশবাসীকে যে অচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা নীরব মোদী, মেহুল চোকসি সহ মাত্র ১৫ জনের কাছে এসেছে। কৃষক, শ্রমিক, দিনমজুর সহ গরিবের জন্য এসেছে শুধুই 'বুরে দিন'। কংগ্রেসের কমিউনিকেশনস-ইন-চার্জ রণদীপ সিংহ সুরজেওয়ালাও প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, 'সাহেব' যখন বিদেশ সফর উপভোগ করছেন, দেশের মানুষ তখন ব্যাঙ্কে ঘুরছে নগদের আশায়!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

BJP Government: করোনা পরক্ষীর কিট জালিয়াতির অভিযোগ। জাতীয় মেডিক্যাল কমিশনে অভিযোগ অভিজিৎ দাসের
Jharkhand News: জেলে নিয়ে যাওয়ার সময় পালানোর চেষ্টা, পুলিশি এনকাউন্টারে মৃত্যু গ্যাংস্টারের
Kalighat TMC: 'কালীঘাট তৃণমূল'-এ আরও ভাঙন? কাকলি-শশী সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন কাকলি
West Bengal Police: রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখায় নিযুক্ত করা হল নতুন ৩ IPS অফিসারকে
Swasthya Bhawan: রক্তের গুণমান নিয়ে সন্দেহ , পিপলস ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আজ স্বাস্থ্য ভবনে তলব

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget