এক্সপ্লোর

নিহালনিকে সরালেই হবে না, সেন্সর বোর্ডকে ঢেলে সাজাতে হবে: কাশ্যপ

মুম্বই: ‘উড়তা পঞ্জাব’ নিয়ে সেন্সর বোর্ডের সঙ্গে লড়াইয়ে জয় পেয়েছেন। বম্বে হাইকোর্টের রায় তাঁদের পক্ষেই গিয়েছে। এবার সেন্সর বোর্ডের প্রধান পহলাজ নিহালনিকে সরিয়ে দেওয়া এবং বোর্ডকে ঢেলে সাজানোর পক্ষে সওয়াল করলেন অনুরাগ কাশ্যপ।   ‘উড়তা পঞ্জাব’-এর অন্যতম প্রযোজক বলছেন, নিহালনির সঙ্গে আমাদের বিশাল ঝামেলা হয়েছে। আমরা চাই তাঁকে সিবিএফসি-র প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হোক। কিন্তু তাঁর বদলে যিনি আসবেন তিনি যে আরও খারাপ কাজ করবেন না, সেই নিশ্চয়তা কোথায়? তাই শুধু নিহালনিকে সরালেই হবে না, গোটা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে।   অভিষেক চৌবে পরিচালিত ছবিটির মুক্তি পাওয়ার কথা শুক্রবার। আদালতের রায়ে মাত্র একটি দৃশ্য বাদ দিয়েই মুক্তি পেতে চলেছে ‘উড়তা পঞ্জাব’। কিন্তু তার আগে নির্মাতাদের অনেক লড়াই করতে হয়েছে। নিহালনি ও কাশ্যপ একে অপরের বিরুদ্ধে কয়েকদিন ধরে ক্রমাগত তোপ দেগে যাচ্ছিলেন। সেন্সর বোর্ডের প্রধানের অভিযোগ ছিল, আম আদমি পার্টির কাছ থেকে টাকা নিয়েছেন কাশ্যপ। বলিউডের অনেকেই অবশ্য সেন্সর বোর্ডের বিরুদ্ধে মুখ খোলেন। শেষপর্যন্ত ছবি নির্মাতাদেরই জয় হল।   এই লড়াই প্রসঙ্গে কাশ্যপ বলছেন, সেন্সরশিপের বিরুদ্ধে এই লড়াইয়ের সময় আমরা খেয়াল রেখেছিলাম, এর সঙ্গে যেন রাজনীতি জড়িয়ে না পড়ে। আমরা যেটা বিশ্বাস করি, সেটাই এই ছবিতে তুলে ধরা হয়েছে। সেটা নিয়েই আমাদের লড়াই ছিল। গোটা বলিউড আমাদের সঙ্গে ছিল। এর আগে এমনটা দেখিনি। আমি অনুভব করেছি, সবাই একসঙ্গে থাকলে এই ধরনের লড়াই জেতা যায়। বলিউড অনেক সময়ই সবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়ে যায়। আমাদের একসঙ্গে এটা প্রতিরোধ করতে হবে।   সেন্সর বোর্ডের বিরুদ্ধে লড়াই করার জন্য কাশ্যপের প্রশংসা করেছেন ‘উড়তা পঞ্জাব’-এর নায়ক শাহিদ কপূর। তিনি বলেছেন, এই ধরনের লড়াইয়ের অভিজ্ঞতা তাঁদের নতুন। সেই কারণেই তিনি বা আলিয়া ভট্ট খুব বেশি সরব হননি। তাঁরা চেয়েছিলেন, অভিজ্ঞ কাশ্যপই সমস্যার মোকাবিলা করুন। সেটা তিনি করতে পেরেছেন।    

সেরা শিরোনাম

Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget