এক্সপ্লোর

নারদকাণ্ডে ম্যাথ্যু স্যামুয়েলসকে পাঁচ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ সিবিআই-এর

নয়াদিল্লি: নারদ-মামলায় সিবিআই জেরার মুখে সংস্থার সিইও ম্যাথ্যু স্যামুয়েলস।

বৃহস্পতিবার, নয়াদিল্লিতে সিবিআই-এর সদর দফতরে ডেকে পাঠানো হয়েছিল ম্যাথ্যুকে। সেখানে তাঁকে দীর্ঘ ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। জানা গিয়েছে, স্টিং-অপারেশন মামলায় তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে।

সিবিআই দফতর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের ম্যাথ্যু জানান, তাঁকে স্টিং অপারেশন সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করা হয়। তিনি বলেন, ‘আমায় ৭০-৮০টা প্রশ্ন করা হয়েছে। কোথায় কিভাবে স্টিং অপারেশন চালানো হয়েছিল, জানতে চাওয়া হয়। একইসঙ্গে, কলকাতার কোথায় ছিলাম, তাও জানতে চাওয়া হয়।

সংবাদমাধ্যমকে ম্যাথ্যু আরও জানান, মা অসুস্থ থাকায় ৩ দিন আগে তিনি দিল্লিতে এসেছেন। এর মধ্যেই সিবিআইয়ের তরফে ফোন করে তাঁকে দফতরে দেখা করতে বলা হয়। পাশাপাশি সিবিআই তাঁদের একজন প্রতিনিধিকে কোচিনে তাঁর বাড়ি এবং অফিসে পাঠাতে চান বলেও দাবি করেন ম্যাথ্যু।

যদিও, তদন্তকারী সংস্থা সূত্রে জানানো হয়েছে, এই ঘটনায় ম্যাথ্যুকে অভিযুক্ত হিসেবে দেখা হচ্ছে না। জিজ্ঞাসাবাদের মূল উদ্দেশ্য হল তথ্য জোগাড় করা। ইতিমধ্যই, এই মামলায় প্রাথমিক তদন্ত শুরু করে দিয়েছে সিবিআই।

গত বছরের ১৪ মার্চ প্রথম, নারদ নিউজের স্টিং অপারেশনের ফুটেজ প্রকাশ্যে আসে।  যা সেইসময় রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছিল। মাঝে কিছুটা থিতিয়ে গেলেও, হাইকোর্ট সিবিআইকে তদন্তভার দেওয়ায়, এবং সুপ্রিম কোর্ট সেই নির্দেশ বহাল রাখে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget