এক্সপ্লোর

হাওয়ালা কারবারের বিরুদ্ধে সিবিআই হানা, রাঁচির আয়কর দফতরের প্রিন্সিপাল কমিশনার তাপস কুমার দত্তকে গ্রেফতার

রাঁচি ও কলকাতা:  রাঁচি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল কমিশনার তাপসকুমার দত্তর সল্টলেকের বাড়িতে সিবিআই অভিযানে মিলল কোটি কোটি টাকা!!! আয় বহির্ভূত সম্পত্তি, ঘুষ নেওয়া, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে জালে আয়কর কর্তা। তাপসকুমার দত্ত, রাঁচির আয়কর দফতরের শীর্ষ কর্তা। আয়কর ফাঁকি রোখা তাঁর কাজ। আর তাঁর বাড়ি থেকেই উদ্ধার হল কোটি কোটি টাকা!!! বুধবার, সাত সকালে, সল্টলেকের এইচবি ব্লকে, এই আয়কর কর্তার বাড়িতে হানা দেয় সিবিআই। বাড়ির ভিতর ঢুকে তো তাদের চক্ষু চড়কগাছ। চারিদিকে টাকা লোকানো। রান্নাঘরে চালের বস্তার মধ্যে, বাথরুমে এমনকি জুতো রাখার র‌্যাকের মধ্যেও টাকা। এত টাকা গোনার জন্য শেষমেশ এসবিআইকে খবর দিতে। তারা মেশিন নিয়ে এসে টাকা গোনে। সিবিআই সূত্রে দাবি, আয়কর কর্তার বাড়ি থেকে প্রায় চার কোটি টাকা উদ্ধার হয়েছে। এর পুরোটাই নতুন পাঁচশো এবং ২ হাজার টাকার নোট। অভিযোগ, মূলত দুটি উপায়ে তাপস কুমার দত্ত নামে এই আয়কর কর্তা বাড়ি ভর্তি টাকা করেছেন। কখনও অভিযান চালাতে গিয়ে টাকা উদ্ধার হলে সেখান থেকে টাকা সরানো হয়েছে। আবার কোথাও মোটা টাকা ঘুষ নেওয়া হয়েছে বলে অভিযোগ। সিবিআই সূত্রে দাবি, তদন্তকারীরা মনে করছেন, এই চক্রের মাথা হচ্ছেন রাঁচি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের এই প্রিন্সিপাল কমিশনার তাপসকুমার দত্ত। যিনি কলকাতা ও রাঁচিতে একাধিক ভুয়ো কোম্পানি খুলে কোটি কোটি টাকা হাওয়ালার মাধ্যমে পাচার করেছেন এবং নোট বাতিলের পর কালো টাকা সাদাও করেছেন বলে অভিযোগ। এমনই একটি ভুয়ো সংস্থার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলিপুরে এক ব্যক্তির বাড়িতেও এ দিন তল্লাশি চালায় সিবিআই। আয়কর কর্তার এই সহযোগীর বাড়ি থেকে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। মঙ্গলবার রাতেই দিল্লি থেকে সিবিআইয়ের একটি বড় দল কলকাতায় আসে। এখানকার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। তারপর, এ দিন সকাল ৬টা নাগাদ, পঞ্চাশ-ষাটজন সিবিআই অফিসার নিজাম প্যালেসে জড়ো হন। সেখান থেকে একাধিক দলে ভাগ হয়ে সল্টলেক, আলিপুর, পোস্তা, ডালহৌসি-সহ শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করে। একই ভাবে অভিযান চলে ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতেও। মোটি তিরিশটি জায়গায় এ দিন অভিযান চালানো হয়। সিবিআই সূত্রে খবর, ঝাড়খণ্ডের আয়কর কর্তা ছাড়াও, আয়কর দফতরেরই আরও তিন আধিকারিকের বাড়িতেও এ দিন তল্লাশি চালানো হয়। বছর দু’য়েক আগে বালি পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়রের বাড়ি থেকেও একই ভাবে মিলেছিল কোটি কোটি টাকা। আর এবার এবার টাকার খনি মিলল সল্টলেকে আয়কর কর্তার বাড়িতে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget