এক্সপ্লোর

মাল্য, মোদীকে ফেরানোর চেষ্টায় কত খরচ হয়েছে সরকারের, জানাতে অস্বীকার সিবিআইয়ের

নয়াদিল্লি: বিজয় মাল্য, ললিত মোদীকে ভারতে ফেরানোর চেষ্টায় কত অর্থ ব্যয় হয়েছে সরকারের, তা বিস্তারিত জানাতে রাজি হল না সিবিআই। অভিযোগ, ৯ হাজার কোটি টাকার ব্যাঙ্কঋণ শোধ না করে দেশ ছেড়ে চলে গিয়েছেন লিকার ব্যারন মাল্য। আর প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদী বেআইনি আর্থিক লেনদেন মামলায় অভিযুক্ত। দুজনেই অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। মাল্যের বিরুদ্ধে যে সিবিআই নিজেদের জারি করা লুক আউট নোটিসটি নিষ্ক্রিয় করে দেওয়ার পর ২০১৬-র মার্চে ভারত ছেড়ে বেরিয়ে যান প্রাক্তন কিং ফিশার এয়ারলাইন্স কর্তা। তাঁকে প্রত্যর্পণ করিয়ে দেশে ফেরানোর জন্য বেশ কয়েকবার লন্ডনে টিম পাঠায় কেন্দ্রীয় তদন্ত এজেন্সি। পুনের সমাজকর্মী বিহার ধ্রুব জানতে চেয়েছিলেন, ওঁদের দেশে ফেরাতে সরকারের মোট কত টাকা এযাবত্ খরচ হয়েছে। তথ্য জানার অধিকার আইনে পেশ হওয়া আবেদনটি সিবিআইকে পাঠায় কেন্দ্রীয় অর্থমন্ত্রক। সিবিআই সেটি পাঠিয়ে দেয় মাল্য, মোদী সংক্রান্ত মামলার ভার পাওয়া বিশেষ তদন্তকারী টিম বা সিট-কে। কিন্তু সিবিআই জানায়, ২০১১র এক সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য জানার অধিকার আইনে (আরটিআই অ্যাক্ট) এই তথ্য প্রকাশ করা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে। তথ্য জানার অধিকার আইনের ২৪ ধারায় হাতে গোনা কয়েকটি সংস্থাকে ছাড় দেওয়া হয়েছে বলে জানায় তারা। যদিও দিল্লি হাইকোর্ট আগে বলেছিল, ২৪ অনুচ্ছেদে থাকা সংস্থাগুলি তথ্য প্রকাশ করা থেকে অব্যাহতি দাবি করতে পারে না যদি সেই তথ্য দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ঘিরে হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget