এক্সপ্লোর

এবার থেকে ৫টির বদলে ৬টি বিষয়ে সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা

নয়াদিল্লি: আগামী বছর যে পড়ুয়ারা সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষায় বসছে, তারা পরীক্ষা দেবে ৫টির বদলে ৬টি বিষয়ে। নিজেদের পরীক্ষা পদ্ধতির পূনর্মূল্যায়ন করে সিবিএসই এই সিদ্ধান্ত নিয়েছে। এই মূহুর্তে এই বোর্ডের ছাত্রছাত্রীরা পড়ে ৫টি আবশ্যিক বিষয় নিয়ে- দুটি ভাষা, সমাজ বিজ্ঞান, অঙ্ক ও বিজ্ঞান। এবার থেকে তাদের একটি বৃত্তিমূলক বিষয়ও বেছে নিতে হবে। এখনও অবশ্য বৃত্তিমূলক বিষয় নিয়ে পড়া যায়, তবে সেটা ঐচ্ছিক। সামনের বছর থেকে সেটাই আবশ্যিক হয়ে যাচ্ছে। ১৩টি বৃত্তিমূলক বিষয় রয়েছে সিবিএসই-র সিলেবাসে। এগুলি হল ডায়নামিক্স অফ রিটেলিং, ইনফরমেশন টেকনোলজি, সিকিউরিটি, অটোমোবাইল টেকনোলজি, ইনট্রোডাকশন টু ফিনান্সিয়াল মার্কেট, ইনট্রোডাকশন টু ট্যুরিজম, বিউটি অ্যান্ড ওয়েলনেস, বেসিক এগ্রিকালচার, ফুড প্রোডাকশন, ফ্রন্ট অফিস অপারেশনস, ব্যাঙ্কিং অ্যান্ড ইনসিওরেন্স, মার্কেটিং অ্যান্ড সেলস ও হেলথ কেয়ার সার্ভিসেস। সিবিএসই সার্কুলার বলছে, যদি কোনও পড়ুয়া বিজ্ঞান, সমাজ বিজ্ঞান বা অঙ্ক- তিনটির মধ্যে যে কোনও একটি বিষয়ে পাশ করতে না পারে, তবে বৃত্তিমূলক বিষয়টির সঙ্গে তা বদলে নেওয়া হবে। তবে যদি কোনও ছাত্র যে বিষয়ে অকৃতকার্য হয়েছে, তার ওপর ফের পরীক্ষা দিতে চায়, তবে কম্পার্টমেন্ট পরীক্ষায় বসতে পারে সে। পরীক্ষা হবে সর্বোচ্চ ১০০ নম্বরে, তার মধ্যে বোর্ড পরীক্ষার জন্য ধার্য ৫০ নম্বর। বাকি ৫০ নম্বর স্কুলের নিজস্ব পরীক্ষা বা প্র্যাকটিকালের মারফত পাওয়া যাবে। বিষয়টিতে পাশ করতে পড়ুয়ার বোর্ড ও স্কুলের পরীক্ষা- দু’ক্ষেত্রেই অন্তত ৩৩ শতাংশ পেতে হবে।

সেরা শিরোনাম

Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget