এক্সপ্লোর

কাশ্মীরের মন জয়ে পাথরবাজির ৪৫০০-এর বেশি মামলা প্রত্যাহারের প্রস্তাব কেন্দ্রের

নয়াদিল্লি: কেন্দ্রের নিযুক্ত বিশেষ প্রতিনিধি দীনেশ্বর শর্মার সুপারিশ মেনে কাশ্মীরে পাথর ছোঁড়ার মামলায় অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে দায়ের হওয়া সাড়ে চার হাজারের বেশি মামলা তুলে নেওয়া হচ্ছে। সেখানকার মানুষের মন জয়েই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। সরকারি কর্তারা জানিয়েছেন, এ মাসের শুরুতে কাশ্মীর উপত্যকা সফরে গেলে শর্মাকে বিভিন্ন ব্যক্তি, সংগঠনের পক্ষ থেকে পাথর ছোঁড়ায় অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি জানানো হয়। গত বছরের জুলাইয়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি নিহত হওয়ার পর থেকে অগ্নিগর্ভ কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে পাথরবাজির ঘটনায় ১১৫০০ বেশি মামলা দায়ের হয়েছে এ পর্যন্ত। এর মধ্যে প্রথমবার পাথর ছোঁড়ায় অভিযুক্ত যুবকদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার সংখ্যা ৪৫০০-র বেশি। শর্মার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে চাননি, তবে বলেন, রাজ্যের কাহিনি শান্তির অধ্যায়ে বদলে দেওয়ার চেষ্টা করছি। সেজন্য সেখানকার যুব ও ছাত্রসমাজের সমর্থন প্রয়োজন আমার। সরকারি কর্তারা বলছেন, মামলা তুলে নেওয়ার পদক্ষেপের কী ফল দাঁড়ায়, তা দেখে পাথরবাজদের বিরুদ্ধে রুজু হওয়া বাকি মামলাগুলি রাজ্যের পিডিপি-বিজেপি সরকারের সঙ্গে আলোচনা করে খতিয়ে দেখতে চায় কেন্দ্র। তাছাড়া সন্ত্রাসবাদী গোষ্ঠীতে যোগ দিলেও কোনও মারাত্মক অপরাধে না জড়ানো, মদত না দেওয়া স্থানীয় ছেলেদের পুনর্বাসনের কথাও কেন্দ্র ভেবে দেখতে পারে বলে জানান তাঁরা। শর্মা উপত্যকা সফরে গিয়ে দেখেছেন, স্থানীয় বাসিন্দারা বিশেষত শীতের সময় বিদ্যুত্ সরবরাহে ঘাটতির সমস্যায় পড়েন। তাই এ বছর কাশ্মীরে বাড়তি ৩০০ মেগাওয়াট বিদ্যুত্ দেওয়া হবে। আগামী বছরে শীতের শুরু থেকে সারাদিন বিদ্যুত্ সরবরাহে যাতে বিঘ্ন না হয়, সেটা সুনিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এজন্য কথা চলছে কেন্দ্রীয় বিদ্যুত্ মন্ত্রকের সঙ্গে। এছাড়া কাশ্মীরে সংঘর্ষে নিহত পুলিশকর্মীদের ক্ষতিপূরণও বাড়িয়ে দেবে কেন্দ্র। বর্তমানে ৪০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। শর্মার কাশ্মীর সফরের সময় এগুলি নিয়ে আলোচনা হয় নানা পক্ষের সঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget