এক্সপ্লোর

পাক জঙ্গি পালানোর জের, জম্মু ও কাশ্মীর সরকারকে জেলের নিরাপত্তা খতিয়ে দেখতে বলল কেন্দ্র

নয়াদিল্লি: জেলবন্দি এক পাকিস্তানি জঙ্গির পালিয়ে যাওয়ার মতো গুরুতর ঘটনার পরিপ্রেক্ষিতে জম্মু ও কাশ্মীর সরকারকে জেল এবং বিভিন্ন জায়গায় জেলবন্দিদের নিয়ে যাওয়া ও ফেরার সময় নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখার পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। জেলগুলিতে সিআরপিএফ মোতায়েন করারও পরামর্শ দেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীর সরকার পর্যাপ্ত নিরাপত্তার আশ্বাস দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক বলেছেন, ‘ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে জম্মু ও কাশ্মীর সরকারকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এই ঘটনায় উদ্বিগ্ন।’ শ্রীনগর সেন্ট্রাল জেলে বন্দি ছিল পাকিস্তানি জঙ্গি নাভিদ জাঠ। তাকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে হামলা চালায় জঙ্গিরা। তারা নাভিদের সঙ্গে থাকা দুই পুলিশকর্মীকে গুলি করে হত্যা করে এই জঙ্গিকে ছাড়িয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। এই চাঞ্চল্যকর ঘটনার পর উচ্চপর্যায়ের বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রক। কাদের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে এবং এরকম একজন জঙ্গিকে কেন হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হল, সেটা জম্মু ও কাশ্মীর সরকারকে জানানোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। শ্রীনগর সেন্ট্রাল জেলে ১৬ জন পাকিস্তানি বন্দি ছিল। তাদের মধ্যে সাতজনকে জম্মুতে পাঠানো হয়েছে। বাকিদেরও অন্য জেলে সরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। উধমপুর, লেহ সহ বিভিন্ন জায়গায় সরিয়ে দেওয়া হবে এই বন্দিদের।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget