এক্সপ্লোর
সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা: বিপজ্জনক পর্যটনস্থলগুলি চিহ্নিত করতে রাজ্যগুলিকে নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: যেসব জায়গায় ঘুরতে গিয়ে সেলফির নেশায় লোকের প্রাণ চলে যাচ্ছে, সেগুলি চিহ্নিত করে তালিকা বানাতে সব রাজ্যকে নির্দেশ দিল কেন্দ্র। পর্যটনস্থলে গিয়ে সেলফি তুলতে গিয়ে মারা যাওয়ার বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ কেন্দ্রের। লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির আজ বলেন, যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যটকদের নিরাপত্তার জন্য ব্যবস্থা নেওয়া, আগাম সতর্কতামূলক পদক্ষেপ করা, জনপ্রিয় পর্যটন স্থলগুলিকে নো-সেলফি জোন ঘোষণা করা, এসবই রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনের প্রাথমিক দায়িত্ব। তিনি বলেন, সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার খবর প্রায়ই আসছে। তবে যেসব দর্শনার্থীদের পর্যটনস্থলে গিয়ে সেলফি তুলতে চান, তাঁদের নিরাপত্তার জন্য কিছু কিছু ব্যবস্থা নিতে সব রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত এলাকার প্রশাসনকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক। সেই ব্যবস্থাগুলির মধ্যে আছে, দু্র্ঘটনাপ্রবণ সব পর্যটনস্থলগুলিতে চিহ্নিত করা, এমন জায়গাগুলোয় সাইনবোর্ড বসিয়ে পর্যটকদের সেলফি তোলার বিপদ সম্পর্কে সচেতন করে দেওয়া, এসব জায়গায় স্বেচ্ছাসেবক বা ট্যুরিস্ট পুলিশকর্মী মোতায়েন করা, পাবলিক অ্যাড্রেস সিস্টেমে ঘোষণা করে সাবধান করে দেওয়া, সোস্যাল ও অন্য মিডিয়া মারফত সচেতনতা ছড়ানো, এইসব জায়গা ব্যারিকেড করে ঘিরে দেওয়া।
আরও পড়ুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
ব্যবসা-বাণিজ্যের
























