এক্সপ্লোর

মুসলিম পার্সনাল ল বোর্ডের প্রস্তাব খারিজ, শরিয়ত আদালত নয়, জানিয়ে দিল কেন্দ্র

নয়াদিল্লি: কেন্দ্র দেশব্যাপী শরিয়ত আদালত বা দারুল কাজা চালুর প্রস্তাব খারিজ করে দিল। কেন্দ্রীয় আইন ও ন্যয়বিচার মন্ত্রী পি পি চৌধুরি জানিয়ে দিয়েছেন, সরকার এমন উদ্যোগের সম্পূর্ণ বিরোধী, তাছাড়া তা আইনের যুক্তিতেও গ্রহণযোগ্য নয়। অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল বোর্ডের দেশের সব জেলায় দারুল কাজা বা শরিয়ত আদালত চালুর ঘোষণায় বিতর্কের মধ্যেই তিনি বলেন, বিতর্ক নিষ্প্রয়োজন। এটা সংবিধানের বিরোধী। এআইএমপিএলবি-র আদালত স্থাপনের কোনও ক্ষমতাই নেই। যারা এর সমর্থন করছে, তারাও জানে এটা আইনের চোখে ধোঁপে টিকবে না। আসলে এর পিছনে রাজনীতি ছাড়া আর কিছুই নেই। সংগঠনের সচিব জাফরায়েব জিলানির সওয়াল, এই পদক্ষেপ ১০০ শতাংশ সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ। দারুল কাজা ও দেওয়ানি আদালতের মধ্যে কোনও বিরোধ নেই বলে দাবি করেন তিনি। দেশে সুপ্রিম কোর্ট থাকতে কেন তাঁরা ইসলামি আইনে বিরোধ নিষ্পত্তির জন্য পৃথক আদালত গড়তে চাইছেন, প্রশ্ন করা হলে জিলানি বলেন, এটা কোনও আদালতই নয়। আমরা বলছি এটা দারুল কাজা, যেখানে একজন কাজি লোকের সমস্যা, অভাব-অভিযোগ শুনবেন। সেখানে তিনি বিবদমান দুটি পক্ষের বক্তব্য শরিয়তের মাপকাঠিতে খতিয়ে দেখে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করবেন। দুপক্ষ যদি তা মেনে নেয়, তাহলে দেওয়ানি আদালতে যাবে না। দেওয়ানি আদালতের সঙ্গে দারুল কাজার কোনও দ্বন্দ্ব নেই। সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই এর নিষ্পত্তি হয়ে গিয়েছে। তিনি এও বলেন, বিশ্ব লোচয়ন মদন মামলায় বিষয়টিকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বলা হয়েছে, দারুল কাজা এক ধরনের সমান্তরাল বিচার ব্যবস্থা। কিন্তু আসলে দারুল কাজা সব পক্ষের সম্মতি নিয়েই ইস্যু হাতে নেয়। সব পক্ষ কাজিকে অধিকার দিলেই তিনি এগোন। মামলা দেওয়ানি আদালতে গেলে কাজি কখনও সেখানে হস্তক্ষেপ করেন না। এটা ১০০ শতাংশ সংবিধানসম্মত বিষয়। আমাদের নিজেদের ধর্মাচরণের স্বাধীনতা আছে। গতকালই জিলানি বলেন, উত্তরপ্রদেশে ৪০টি শরিয়ত আদালত আছে, বোর্ড দেশের প্রতিটি জেলায় একটি করে এমন আদালত গড়তে চায়। শরিয়তি আইন চালুর জন্য বোর্ড তাদের কমিটিকেও সক্রিয় করতে চায়। বিজেপি ইতিমধ্যেই জানিয়েছে, তারা এমন উদ্যোগের বিরোধিতা করবে। উত্তরপ্রদেশ শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ড এমন প্রস্তাব রাষ্ট্রদ্রোহিতার সামিল বলে জানিয়ে বলেছে, ভারতে শরিয়তি আদালতের কোনও স্থান নেই।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget