এক্সপ্লোর

কোভিড-১৯ থেকে সেরে লকডাউনেও রোগী দেখছিলেন, শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা গেলেন ‘১০ টাকার ডাক্তার’

চলে গেলেন দক্ষিণ ভারতের ‘অগ্নীশ্বর’! দশ টাকার ডাক্তার। এমনিতে চেন্নাইয়ের এই চিকিৎসকের পারিশ্রমিক ১০০ টাকা। কিন্তু গরিব মানুষ দিতে না পারলে তিনি নেন মাত্র ১০ টাকা। এটাই ছিল তাঁর নিয়ম।

নয়াদিল্লি: চলে গেলেন দক্ষিণ ভারতের ‘অগ্নীশ্বর’! দশ টাকার ডাক্তার। এমনিতে চেন্নাইয়ের এই চিকিৎসকের পারিশ্রমিক ১০০ টাকা। কিন্তু গরিব মানুষ দিতে না পারলে তিনি নেন মাত্র ১০ টাকা। এটাই ছিল তাঁর নিয়ম। এজন্য ‘দশ টাকার ডাক্তার’ বলে পরিচিত ছিলেন ডঃ সি মোহন রেড্ডি। ভিল্লিভাক্কামে চালাতেন মোহন নার্সিংহোম। লকডাউনেও রোগী দেখেছেন। কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। সুস্থ হয়েও ফিরেও আসেন। হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা গেলেন ৮৪ বছর বয়সি এই চিকিৎসক। গত ২৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হলে ডঃ রেড্ডিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িও ফিরে আসেন। কিন্তু তারপরও কাটল না বিপদ। ১৯৩৬ সালে অন্ধ্রপ্রদেশের নেল্লোরে জন্মগ্রহণ করেন ডঃ রেড্ডি। গুডুর অঞ্চলের একটি স্কুলে পড়াশোনা করেন। পরে স্নাতক হন কিলপুক মেডিক্যাল কলেজ থেকে। পরে তিনি চলে আসেন তামিলনাড়ুতে। রেড্ডি। ভিল্লিভাক্কামে চালু করেন মোহন নার্সিংহোম।৩০টি বেড নিয়ে শুরু হওয়া সেই নার্সিংহোমে অবারিত দ্বার ছিল গরিব মানুষের। আমৃত্যু তিনি গরিব মানুষের চিকিৎসা করে গিয়েছেন। বিয়ে করেননি। হাসপাতালেই থাকতেন। রোগী দেখার কোনও নিয়ম বা সময় ছিল না। দিনের যে কোনও সময়ে তাঁর দরজা খোলা থাকতো। বৃদ্ধ বয়সকে উপেক্ষা করে লকডাউনেও খোলা রেখেছেন, রোগী দেখেছেন তিনি। তাঁর ভাই ডঃ সিএমকে রেড্ডি জানান, দাদা নিজে কোভিড আক্রান্ত হয়ে যেতে পারেন, এই ভাবনাকে আমলই না দিয়ে রোগীদের জন্য লকডাউনেও চেম্বার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। ভিল্লিভাক্কমের বিধায়ক রঙ্গনাথন প্রয়াত চিকিৎসকের বাড়ি গিয়ে শ্রদ্ধা জানান, ট্যুইট করেন, ডঃ সি মোহন রেড্ডি একজন মহান মানুষ ছিলেন। ভিল্লিভাক্কমের গরিব মানুষের চিকিৎসার জন্য ওঁর অবদান কোনওদিন ভোলা যাবে না। তিনি ঈশ্বরের কাছে ফিরে গেলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget