এক্সপ্লোর

চেন্নাইতে বিজেপি-তে যোগ দিতে গিয়ে পুলিশ দেখে দলবল নিয়ে চম্পট গ্যাংস্টারের

সূর্যের অতীত সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন বিজেপির রাজ্য সভাপতি।

চেন্নাই: ছটি খুনের অভিযোগ-সহ ৫০টি মামলা রয়েছে এমন এক ব্যক্তিকে দলে যোগদান করাতে গিয়ে রীতিমতো ’মুখ পুড়ল‘ তামিলনাড়ু বিজেপি-র। দলের রাজ্য সভাপতি এল মুরগনের উপস্থিতিতে সোমবার গ্যাংস্টার রেধিল্লা সূর্যের বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু সে কাজ আর সম্পূর্ণ হল না, পুলিশ পৌঁছতেই দলবল নিয়ে চম্পট দেয় ওই গ্যাংস্টার। এক অপরাধীকে দলে নেওয়ার চেষ্টার ঘটনায় বিরোধীদের তোপের মুখে বিজেপি। সূর্যের অতীত সম্পর্কে তিনি অবগত ছিলেন না বলে দায় এড়ানোর চেষ্টা করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তামিলনাড়ুর বান্দালুরে রীতিমতো ঢাকঢোল পিটিয়ে রেধিল্লা সূর্যকে দলে যোগদান করানোর আয়োজন করেছিল বিজেপি। যেহেতু রাজ্য সভাপতির উপস্থিতিতে ওই গ্যাংস্টারের পদ্মশিবিরে যোগদানের আয়োজন করা হয়েছিল, তাই বিজেপির কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু বাধ সাধল পুলিশ। সূর্যের খবর পেয়ে চেঙ্গালপাট্টু থানার পুলিশ সেখানে হাজির হয়। পুলিশকে দেখা মাত্রই গাড়ি করে চম্পট দেয় ওই গ্যাংস্টার। সূর্যের চার সঙ্গীর গাড়ি তল্লাশি করে উদ্ধার হয়েছে বেশ কিছু অস্ত্র। বেআইনি ভাবে অস্ত্র রাখার অভিযোগে ওই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই অনুষ্ঠানের প্রস্তুতির ভিডিয়ো ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে। এই ঘটনার পরেই রাজনীতিতে দুর্বৃত্তায়নের অভিযোগ বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। বেগতিক দেখে গোটা ঘটনার দায় দলের এক কর্মীর উপরে চাপিয়েছেন রাজ্য সভাপতি মুরগন। তিনি বলেছেন, ’’যাদের বিজেপি-তে যোগ দেওয়ার কথা ছিল, তাদের অতীত কার্যকলাপ সম্পর্কে মুরগন কিছুই জানতেন না। পরিবারের একটি বিবাহ অনুষ্ঠান উপলক্ষে দলে যোগদানের ব্যবস্থা করেছিলেন এক দলীয় কর্মী।‘‘ মুরগনের এই অজুহাতে অবশ্য চিড়ে ভিজছে না। বিরোধীরা মনে করিয়ে দিচ্ছেন, সম্প্রতি কালভেত্তু রবি ওরফে রবিশঙ্কর এবং সত্যরাজ নামে দুই কুখ্যাত গ্যাংস্টার বিজেপি-তে যোগ দিয়েছেন। দলের রাজ্য দফতরে তাদের দলে যোগদানের অনুষ্ঠানে হাজির ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক কারু নাগরাজন। রবির বিরুদ্ধে ছটি খুন, ১৩টি তোলাবাজি, খুনের চেষ্টা-সহ বহু অভিযোগ রয়েছে পুলিশের খাতায়। সম্প্রতি সালেম জেলার যুব বিজেপির সভাপতি করা হয়েছে জে জে মুরলিধরনকে। তাঁর বিরুদ্ধে দুটি খুনের মামলা, দুটি ডাকাতি-সহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget