এক্সপ্লোর

আজহারকে রাষ্ট্রসঙ্ঘের নিষিদ্ধ তালিকায় ফেলার প্রস্তাব আটকে দিল চিন, ‘দ্বিচারিতা’ বলল ক্ষুব্ধ ভারত

নয়াদিল্লি: ভারতের আশায় শেষ পর্যন্ত জল ঢেলে দিল চিন। জয়েশ ই মহম্মদ প্রতিষ্ঠাতা তথা পঠানকোট হামলার মাথা মাসুদ আজহারকে রাষ্ট্রসঙ্ঘকে দিয়ে নিষিদ্ধ ঘোষণা করতে ভারতের প্রস্তাব আটকে  দিল বেজিং। কূটনীতির ভাষায় ব্লক করে দিল।

গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রসঙ্ঘের ১৫ সদস্যের ১২৬৭ নিষেধাজ্ঞা সংক্রান্ত কমিটিতে প্রস্তাবটি পেশ করেছিল ভারত।

চিন বাদে বাকি সদস্য দেশগুলির ওই  প্রস্তাবে দৃঢ় সমর্থন রয়েছে বলে দাবি ভারতের। চিন টেকনিক্যাল কারণ তুলে ভারতের প্রস্তাবটি এতদিন ঠেকিয়ে রেখেছিল। আগামীকাল টেকনিক্যাল কারণে ঠেকিয়ে রাখার মেয়াদ শেষ হচ্ছে। তার আগেই  চিনের আজকের পদক্ষেপে বিস্মিত ভারত। চিনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিচারিতার অভিযোগ তুলে বিদেশমন্ত্রক বলেছে, সন্ত্রাসবাদ যে সবার সামনেই বিরাট বিপদ, চিন এটা উপলব্ধি করবে বলে আশা করেছিল ভারত। ভেবেছিল, চিন সন্ত্রাসবাদের একক বিপদ মোকাবিলায় ভারতের হাত ধরবে।

বিদেশমন্ত্রকের মুখপাত্র বলেন, চিন নিজেই সন্ত্রাসবাদী কার্যকলাপে বিব্রত। সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করবে বলেও আগে জানিয়েছে। আমরা উদ্বেগের সঙ্গে দেখলাম, মাসুদ আজহারকে নিষিদ্ধ তালিকায় ফেলার প্রস্তাবে চিন বাধা দিল।

এর ফলে এবার আজহারকে রাষ্ট্রপুঞ্জে নিষিদ্ধ বলে ঘোষণা করতে হলে ভারত বা অন্য যে কোনও দেশকে নতুন করে আবেদন পেশ করতে হবে।

চিন এর আগে দুবার টেকনিক্যাল কারণ দেখিয়ে ভারতের উদ্যোগ আটকে দিয়েছে।

ভারত অবশ্য হাল ছাড়তে রাজি নয়।  সন্ত্রাসবাদী হিংসার নায়কদের সাজা দিতে যাবতীয় রাস্তা ব্যবহার করে প্রয়াস চালিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর ভারত।

একইসঙ্গে ভারত বলেছে, পাকিস্তানে আশ্রয় পাওয়া রাষ্ট্রসঙ্ঘ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জয়েশ-ঈ-মহম্মদ যে পঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা সহ ভারতে একাধিক নাশকতায় সরাসরি জড়িত, সেটা ভাল করেই জানে আন্তর্জাতিক মহল। বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, আন্তর্জাতিক মহল জয়েশের নেতা মাসুদ আজহারকে নিষিদ্ধ তালিকায় ঢোকাতে ব্যর্থ হওয়ার ফলে সব ধরনের সন্ত্রাসবাদ যথাযথ ভাবে মোকাবিলার সার্বিক উদ্যোগে আঘাত লাগবে, সন্ত্রাসবাদ রোধে তার দ্বিচারিতার দিকটিও প্রকট হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget