এক্সপ্লোর

প্রচণ্ড ঠান্ডা, লাদাখ থেকে ১০,০০০ সেনা ফিরিয়ে নিল চিন

গত সাত থেকে দশ দিনের মধ্যে এই ১০,০০০ সেনাকে সরিয়ে নিয়েছে চিন। ভারতীয় সেনা লাদাখের পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে, তারা মনে করছে, এই এলাকায় ফের চিন সেনা মোতায়েন করতে পারে।

  নয়াদিল্লি: চিনের পিপলস লিবারেশন আর্মি (PLA) অন্তত ১০,০০০ সেনা লাদাখের পাহাড়চুড়ো থেকে ফিরিয়ে নিয়েছে। প্রচণ্ড শীতে এই সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়েছে বলে খবর। যদিও প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে এখনও সরেনি চিনা সেনা। জানা গিয়েছে, লাদাখের অসম্ভব ঠান্ডায় চিনা সেনারা অভ্যস্ত নয়, তাই এত সেনাকে একবারে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত। ওই এলাকায় সব মিলিয়ে ১ লাখ ভারতীয় ও চিনা সেনা মোতায়েন রয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা তো বটেই, লাদাখের গভীরেও মোতায়েন সেনা এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। প্রাক্তন নর্দার্ন আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডিএস হুডা জানিয়েছেন, শীতকালে, বড় আকার তো দূরের কথা, স্বল্পকালীন সেনা অপারেশনও সম্ভব নয়। সম্ভবত সে কারণেই লাদাখের অভ্যন্তর থেকে সেনা সরিয়ে নিয়েছে PLA। গত সাত থেকে দশ দিনের মধ্যে এই ১০,০০০ সেনাকে সরিয়ে নিয়েছে চিন। ভারতীয় সেনা লাদাখের পরিস্থিতির দিকে তীক্ষ্ণ নজর রাখছে, তারা মনে করছে, এই এলাকায় ফের চিন সেনা মোতায়েন করতে পারে। লাদাখ অচলাবস্থা এ নিয়ে নয় মাসে পড়ল। প্রচণ্ড শীত, তুষারপাত উপেক্ষা করে পরস্পরের চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছে ভারতীয় ও চিনা সেনা। পরিস্থিতি স্বাভাবিক করতে এতদিনে তাদের ৮ রাউন্ড আলোচনা চলেছে কিন্তু তা ফলপ্রসূ হয়নি। কর্পস ও কমান্ডার স্তরের নবম রাউন্ড বৈঠক কবে হবে তার এখনও দিনক্ষণ ঘোষণা হয়নি। এই পরিস্থিতিতে চিফ অফ ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াত সোমবার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ২ দিনের সফরে লাদাখ গিয়েছেন। কাশ্মীরের সংবেদনশীল এলাকাগুলির নিরাপত্তা সরেজমিনে দেখবেন তিনি। ভারতীয় বায়ু সেনা প্রধান এয়ার চিফ মার্শাস আরকেএস ভাদুড়িয়াও গতকাল ঘুরে এসেছেন পূর্ব লাদাখ। জানুয়ারির ২ ও ৩ তারিখে জেনারেল রাওয়াত অরুণাচল প্রদেশে গিয়ে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা সেনাকর্মীদের সঙ্গে কথাবার্তা বলেছেন। লাদাখে এই মুহূর্তে ভারত-চিন দ্বন্দ্ব চললেও অন্যান্য যে সব জায়গায় দুই দেশের মধ্যে সীমান্ত রয়েছে. সে সব জায়গাতেও চূড়ান্ত সতর্ক রয়েছে ভারতীয় সেনা। তারা মনে করছে, চিনা সেনা আবার স্থিতাবস্থা লঙ্ঘনের চেষ্টা করতে পারে।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget