এক্সপ্লোর

ভারতে হামলা চালাতে তৈরি, পাকিস্তানে পরমাণু অস্ত্র মজুত করেছে চিন, সংসদে দাবি মুলায়মের

নয়াদিল্লি: পাকিস্তানকে সঙ্গী করে চিন ভারতে হামলা চালাতে তৈরি বলে লোকসভায় চাঞ্চল্যকর দাবি করলেন মুলায়ম সিংহ যাদব। ডোকালাম নিয়ে ভারত, চিনের চলতি সংঘাতের মধ্যেই বুধবার সংসদের নিম্নকক্ষে প্রসঙ্গটি তুলে সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা, দেশের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী এও দাবি করেন, চিন ভারতের ওপর ফেলার জন্য পাকিস্তানে ভূগর্ভে পরমাণু অস্ত্র মজুত করে রেখেছে। এ ব্যাপারে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি 'আরও ভাল জেনে থাকবে' বলেও মন্তব্য করেন তিনি। চিনের দিক থেকে যে কোনও সম্ভাব্য চ্যালেঞ্জের মোকাবিলায় কী ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, তা সংসদকে জানাতেও সরকারের কাছে দাবি তোলেন মুলায়ম। বরাবরই চিনের প্রতি কঠোর মনোভাব দেখিয়ে আসা মুলায়ম জিরো আওয়ারে বলেন, চিন ভারতের সামনে বড় বিপদ হয়ে উঠেছে। বছরের পর বছর ধরে আমি কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে সাবধান করে চলেছি। কিন্তু কেউই প্রয়োজনীয় গুরুত্ব দেয়নি। পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারত আক্রমণের পূর্ণ প্রস্তুতি নিয়েছে চিন। ভারতের সবচেয়ে বড় শত্রু চিন। অধিকৃত কাশ্মীরে চিনা সেনা পাক সেনার সঙ্গে যোগ দিয়েছে। কিন্তু সরকার কী করেছে? মুলায়ম এও দাবি করেন, পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের সামরিক ঘাঁটিগুলিতে চিনা সামরিক অফিসারদের দেখা গিয়েছে। তাছাড়া, সেখানে রাস্তাও তৈরি করছে চিন। কূটনৈতিক স্তরে এর বিরোধিতা করতে হবে। তিব্বত সম্পর্কে ভারতের অবস্থান বদলানোর দাবিও তোলেন মুলায়ম। ভারত তিব্বতকে চিনের অংশ বলে দেখে। কিন্তু মুলায়ম মনে করেন, এটা ভুল। তিব্বতের স্বাধীনতার দাবিকে স্বীকৃতি দেওয়ার সময় এসেছে বলে তাঁর অভিমত। মুলায়মের বক্তব্য, চিন আমাদের শত্রু, পাকিস্তান নয়। পাকিস্তান কোনও ক্ষতিই করতে পারবে না আমাদের। ভূটানকে রক্ষা করা ভারতের দায়িত্ব বলেও অভিমত জানান তিনি। বলেন, নেপালও চিনের নজরে রয়েছে। পাশাপাশি ভারতের বাজার চিনা পণ্যে ছেড়ে যাওয়া নিয়েও প্রবল আপত্তি প্রকাশ করেন মুলায়ম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget