এক্সপ্লোর

দীপাবলিতে গণবয়কট চিনা বাজি, মাথায় হাত বিক্রেতাদের

নয়াদিল্লি: উরি সন্ত্রাসের পরেও পাকিস্তানের পাশ থেকে সরে আসেনি চিন। মাসুদ আজহারের ওপর নিষেধাজ্ঞা বসানো থেকে এনএসজি সদস্যপদ-বারবার ভারতের সামনে প্রতিবন্ধকতা খাড়া করেছে তারা। তাই ড্রাগনকে এবার হাতের বদলে ভাতে মারার পথ নিয়েছেন মানুষ। বাজার ছেয়ে যাওয়া চিনা বাজি দীপাবলিতে বয়কটের ডাক দেওয়া হয়েছে। ফলে দীপাবলির বিক্রিবাটা শুরু হয়ে গেলেও খাঁ খাঁ করছে পুরনো দিল্লির চিনা বাজির দোকানগুলো। বিক্রেতাদের মনে সুখ নেই। দীপাবলিতে চিনা পটকা বয়কট করার ডাকে তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়া। বেশ কয়েকজন রাজনীতিকও মানুষকে অনুরোধ করেছেন, মেড ইন চায়না বাজি বয়কট করতে। পুরনো দিল্লির বেশ কয়েকজন ব্যবসায়ী এই প্রচারের আবেগের সঙ্গে সহমত হলেও আশঙ্কা প্রকাশ করেছেন, এর ফলে ব্যবসায়ীদের বিশাল টাকা ক্ষতি হতে পারে, কারণ গত চার মাস ধরে লাখো টাকার চিনা জিনিসপত্র বিক্রির জন্য দোকানে জমা করেছেন তাঁরা। তাঁদের বক্তব্য, কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনীতিকদের উচিত সাধারণ বিক্রেতাদের কথা ভাবা। এ ধরনের জিনিস তৈরির পরিকাঠামো এখানে নেই, সুতরাং চিনা মালপত্র বয়কটের ডাক দিয়ে লাভ কী। বেশ কয়েক বছর ধরে দীপাবলির জিনিসপত্র বিক্রিতে কার্যত একাধিপত্য তৈরি করেছে চিনা সংস্থাগুলি। ছোট্ট টুনিলাইট থেকে অলঙ্করণের বড় বড় জিনিসপত্র- সবই আসে চিন থেকে। চিনা ড্রাগনের হুঙ্কারে পাততাড়ি গোটাতে বাধ্য হয়েছে বহু ছোটখাটো স্থানীয় উদ্যোগ। এমনকী লক্ষ্মী, গণেশের মূর্তিও আসছে চিন থেকে। কিন্তু সোশ্যাল মিডিয়ায় চিনা জিনিসপত্র বয়কটের ডাকে চাপে পড়েছে চিনা সংস্থাগুলি। ফেসবুক, টুইটারে প্রচার চলেছে, এই বয়কটে দু’ধরনের উপকার। প্রথমত, চিনা অর্থনীতিকে চাপে ফেলে তাদের ভারতবিরোধী অবস্থান থেকে সরে আসতে বাধ্য করা যাবে, দ্বিতীয়ত, লাভের মুখ দেখবে স্বদেশি সংস্থাগুলি। কোনও কোনও বিক্রেতা এই বয়কটে লোকসানের আশঙ্কা নিয়ে উদ্বেগে থাকলেও অনেকেই কিন্তু স্বাগত জানিয়েছেন এই উদ্যোগ। তাঁদের মতে, যে দেশ ভারতবিরোধী, তাদের জিনিসপত্র বয়কটের মধ্যে কোনও ভুল নেই। দরিবা কালান এলাকায় বাজি বিক্রেতারা পোস্টার দিয়ে জানিয়েছেন, চিনা জিনিস বিক্রি করছেন না তাঁরা। তাঁদের বক্তব্য, চিনা  বাজি পরিবেশের পক্ষে ক্ষতিকারক, খারাপ স্বাস্থ্যের পক্ষেও। তবে বিক্রিবাটায় প্রভাবের কথা মেনে নিচ্ছেন তাঁরাও। তাই তাঁদের বক্তব্য, খুচরো বিক্রেতাদের ওপর চাপ না দিয়ে সরকারের উচিত, চিনা জিনিসপত্র আমদানি বন্ধের নির্দেশ দেওয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget