এক্সপ্লোর

ডোকলাম প্রসঙ্গে চিনা সংবাদমাধ্যমে ভারতকে নিয়ে বিদ্রুপ-তামাশা, ভিডিও ভাইরাল

নয়াদিল্লি: চিনের অন্যতম সর্ববৃহত্ সংবাদসংস্থা জিনহুয়াতে ডোকলাম ইস্যুর উল্লেখ করে ভারতকে নিয়ে বিদ্রুপ-তামাশা করা ভিডিও ভাইরাল। প্রসঙ্গত, জুন মাস থেকে ডোকলাম নিয়ে ভারত-চিন সীমান্তে অস্থিরতা তুঙ্গে। আন্তর্জাতিক মহল থেকে কূটনৈতিক স্তরে আলোচনা করে ডোকলাম সমস্যা মিটিয়ে ফেলার একাধিকবার আর্জি জানানো হলেও, চিন এবিষয়ে নিজের সিদ্ধান্ত থেকে একচুল পিছতে নারাজ। ভারতও অনড় তাঁদের সিদ্ধান্তে। ভারত ডোকলামে সেনা মোতায়েন করে রেখেছে। এদিকে পিএলএও সীমান্ত থেকে সেনা সরাতে রাজি নয়। এরই মাঝে চিনের সংবাদসংস্থা জিনহুয়া ভারতকে ঠুকে একটি ভিডিও করেছে। ভিডিওর নাম ‘সেভেন সিনস অফ ইন্ডিয়া’। ভিডিওতে দেখা যাচ্ছে একজন সঞ্চালিকাকে, যিনি বলছেন ভারতের এখনই উচিত্ নিজের সাতটি পাপ স্বীকার করা। তারপর সেই সঞ্চালিকা বলছেন, ‘তোমার মা বলেননি, কখনও আইন লঙ্ঘন না করতে’। তারপর সেই মহিলা বলেন, সারা বিশ্ব ভারতকে বোঝাচ্ছে, কিন্তু তারা বুঝতে নারাজ। চিনও বুঝে গেছে নিজেকে ঘুমন্ত দেখানো কোনও ব্যক্তিকে জাগানো সম্ভব নয়। ভিডিওতে উপস্থাপক ভারতকে ‘খারাপ প্রতিবেশী’ হিসেবে বর্ণনা করেছেন। ডোকলামে ভারতীয় সেনার অনুপ্রবেশকে ‘ডাকাতে’র সঙ্গে তুলনা করে, ইমার্জেন্সি পরিষেবায় ফোন করার পরামর্শ দিয়েছেন। মহিলা উপস্থাপকের কথায়, যে সাতটি অন্যায় ভারত করেছে, তারমধ্যে রয়েছে অনুপ্রবেশ, দ্বিমুখী চুক্তি লঙ্ঘন, আন্তর্জাতিক আইন খণ্ডন করা, ঠিক এবং ভুলের মধ্যে গুলিয়ে ফেলা, নিজে অন্যায় করে অন্যের ঘারে চাপিয়ে দেওয়া, একজন ছোট প্রতিবেশীর (পড়ুন ভুটান) এলাকা দখল, এবং ভুল করেও, তাতে অনড় থাকা। তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পর ভারতীয়রাও ছাড়েননি। তাঁরাও টুইটারে পাল্টা কটাক্ষ করেছেন চিনা সংবাদসংস্থাকে। tweet

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget