এক্সপ্লোর

চিঙ্কারা হত্যা: সলমনের মুক্তির বিরুদ্ধে রাজস্থানের আবেদন গৃহীত সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: চিঙ্কারা হত্যা মামলায় ফের অস্বস্তিতে সলমন খান। এই মামলায় বলিউড অভিনেতার অব্যাহতি পাওয়ার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজস্থান সরকারের আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্ট।

এদিন বিচারপতি এ কে সিকরি এবং বিচারপতি আর ভানুমতীর বেঞ্চ জানিয়ে দেয়, মামলাটির বিস্তারিত শুনানি হবে। এই প্রেক্ষিতে অভিনেতাকে নোটিশ পাঠিয়ে তাঁর জবাব চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত।

এই মামলায় ৫০ বছর বয়সী সলমনকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের হাজতবাসের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। গত ২৫ জুলাই রাজস্থান হাইকোর্ট সেই রায়কে খারিজ করে অভিনেতাকে দুটি মামলা থেকে মুক্ত করে।

আরও পড়ুন: 

সলমনই চিঙ্কারা শিকার করেছিলেন, দাবি গাড়ির চালকের

এর বিরুদ্ধেই গতমাসে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় একটি স্পেশাল লিভ পিটিশন দাখিল করে রাজস্থান সরকার। সরকারের তরফে সওয়াল করা অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল শিবমঙ্গল শর্মা জানান, সলমনকে তথ্যপ্রমাণের ভিত্তিতেই দোষী সাব্যস্ত করা হয়েছিল। কিন্তু, উচ্চ আদালত কার্যকরী ত্রুটিকে হাতিয়ার করে রায় খারিজ করে দেয়।

সরকারের দাবি, ছোট্ট ভুলের জন্য গোটা প্রক্রিয়াটাকে ভুল বলা চলে না। কিন্তু হাইকোর্ট সেটাই করেছে। শর্মা আরও জানান, অভিনেতার বিরুদ্ধে প্রত্যক্ষদর্শী হরিশ দুলানি এবং গাড়িচালকের বয়ানকে চ্যালেঞ্জ করার অনেক সুযোগ ছিল। কিন্তু, তা যখন হয়নি, তখন দুজনের বয়ানকেই সত্যি ধরা উচিত।

আরও পড়ুন: 

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় রেহাই পেলেন সলমন

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ২৬ ও ২৭ সেপ্টেম্বর রাজস্থানের ভাওয়াড়ে দুটি চিঙ্কারা এবং ২৮-২৯ সেপ্টেম্বর মাথানিয়াতে একটি চিঙ্কারা হত্যা করার অভিযোগ ওঠে সলমনের বিরুদ্ধে। ২০০৬ সালের এপ্রিলে দুটি মামলায় সলমনকে যথাক্রমে এক বছর ও পাঁচ বছর সাজা দেয় নিম্ন আদালত।

সেরা শিরোনাম

West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা

ভিডিও

Aj Banglay | চোরবাগানে মৃত্যুমিছিল, মৃতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী|
College Square Sarbojanin | আলোকসজ্জায় শারদ আনন্দ সম্মান পেল কলেজ স্কোয়ার সর্বজনীন
Durga Puja 2026 | মহানবমীতে মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো । ABP Ananda LIVE
Durga Puja 2026: Bengali Association of Minnesota-র দুর্গাপুজোয় মাতোয়ারা অনেকে | ABP Ananda
Durga Puja | তিথি মেনে শোভাবাজার রাজবাড়িতে নবমীর পুজো

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা, উমা বিদায়ের পর ভিজবে কোন কোন জেলা?
Anthropic Job Update: কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
কৃত্রিম বুদ্ধিমত্তা নয়, লিখবে মানুষ; ৩ কোটি টাকার বেশি মাইনে দিচ্ছে অ্যানথ্রোপিক!
Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা
Ranbir Kapoor : কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
কলকাতায় এসে এ কী বলে ফেললেন রণবীর কপূর ! সোশ্যালে তুঙ্গে ট্রোলিং, চাইতে হল ক্ষমা
Rashifal: মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
মুঠো মুঠো টাকা, নতুন চাকরি ! ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই ৫ রাশির ভাগ্যে, তবে কপাল পুড়বে ৪ রাশির, জীবনে নেমে আসবে 'অন্ধকার'
Asian Para Games: একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
একদিনে ৫টি সোনা সহ ২২ পদক, প্যারা এশিয়ান গেমসে সাফল্যের দিন ভারতের
Kolkata News: দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
দশমীর সন্ধ্যায় মর্মান্তিক ঘটনা, বিশ্ব বাংলা রেস্তোরাঁয় দাউদাউ আগুন, ফুলকি গড়িয়ে পড়ল রাস্তায়..
India vs New Zealand: 'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
'ডেথ ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভুবনেশ্বর', কিউয়িদের আগাম সতর্ক করছেন বন্ড
Embed widget