এক্সপ্লোর

বিপাকে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, পাক শিল্পীদের অভিনীত কোনও ছবিই দেখানো হবে না, সিদ্ধান্ত সিনেমা হল মালিক সংগঠনের

মুম্বই: নতুন সমস্যায় পাক অভিনেতা ফাওয়াদ খান অভিনীত মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবি। কর্ণ জোহর প্রযোজিত এই ছবির প্রদর্শনী করবে না বলে জানিয়ে দিয়েছে সিনেমা হল মালিকদের সংগঠন ‘সিনেমা ওনার্স অ্যান্ড একজিবিটরস অ্যাসোসিয়েসন অফ ইন্ডিয়া’ বা সিওইএআই। এই নিষেধাজ্ঞা মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাত ও গোয়ায় কার্যকর থাকবে। সংবাদসংস্থা সূত্রে খবর, সংগঠনের সিদ্ধান্ত, পাক শিল্পীদের কোনও ছবি তারা প্রদর্শন করবে না। সংগঠনের আধিকারিক নিতিন দতারকে উদ্ধৃত করেছে বিভিন্ন সংবাদসংস্থা। যদি সংগঠন তাদের সিদ্ধান্তে অবিচল থাকে, তাহলে বলা বাহুল্য প্রচুর আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে ছবির প্রযোজকদের। কারণ, এক্ষেত্রে একমাত্র মাল্টিপ্লেক্স ছাড়া মুক্তি পাবে না ছবিটি। সিনেমা হল মালিক সংগঠনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)। তারা আগে থেকেই পাক শিল্পী অভিনীত যে কোনও ছবি প্রদর্শনের বিরোধিতা করে চলেছে। প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর উরিতে সেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় ১৯ জওয়ানের মৃত্যুর পর এমএনএস প্রধান রাজ ঠাকরে বলিউডে কর্মরত পাক শিল্পীদের নিজ দেশে ফেরার হুঁশিয়ারি দেন। তিনি জানিয়ে দেন, এদেশে তাঁদের অভিনীত ছবি মুক্তি পাবে না। এরপর ইন্ডিয়ান মোশন পিকচার্স প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন (ইমপা) ভারতীয় ছবিতে পাক শিল্পীদের অভিনয় করার ওপর নিষেধাজ্ঞা জারি করে। হুমকির মুখে দেশ ছেড়ে চলেও যান ফাওয়াদ খান, মাহিরা খানের মতো পাক অভিনেতারা। সম্প্রতি, পাক সঙ্গীতশিল্পী শফকত আমানত আলি এবং সলমন আহমেদ উরি হামলার তীব্র নিন্দা করে দুদেশে স্বাভাবিকতা ফেরার প্রার্থনা করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ

ভিডিও

Sudip Bandyopadhyay |
Samik Bhattacharya |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জঙ্গি-যোগে ধৃত আদিত্য হাওড়ার একটি কলেজের ছাত্র, কীভাবে এল জঙ্গিদের নেটওয়ার্কে?
Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget